Pages

Showing posts with label আরবি সাহিত্যের ইতিহাস. Show all posts
Showing posts with label আরবি সাহিত্যের ইতিহাস. Show all posts

Monday, 20 July 2026

আধুনিক আরবী সাহিত্যে নবজাগরণের কারণসমূহ - কাজী মোহাম্মদ মাকীন


ভূমিকা
সাহিত্য কোনও জাতির মননচর্চা, চিন্তাধারা ও সামাজিক অবস্থার প্রতিবিম্ব। আরব সাহিত্য দীর্ঘকাল ধরে ধর্মীয় ও ঐতিহ্যগত রীতির প্রভাবাধীন ছিল। তবে উনিশ শতকের শুরু থেকে আরব বিশ্বের সাহিত্যিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে, যা "আন-নাহদা" বা নবজাগরণ (النهضة الأدبية) নামে পরিচিত। এই নবজাগরণ শুধু সাহিত্যিক নয়, বরং সামাজিক, ধর্মীয় ও বৌদ্ধিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করে। আধুনিক আরবী সাহিত্যের এই নবদিগন্ত উন্মোচনের পেছনে একাধিক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণ কাজ করেছিল। নিচে সেই প্রধান কারণগুলো ব্যাখ্যা করে তুলে ধরা হলো।
 
১. ইউরোপীয় উপনিবেশ এবং পশ্চিমা সংস্পর্শ
ফরাসি নেতা নেপোলিয়ন ১৭৯৮ সালে মিশর আক্রমণ করলে আরব সমাজ সরাসরি ইউরোপীয় সভ্যতা, বিজ্ঞান ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে পরিচিত হয়। এই অভিযানের সঙ্গে আসা অনেক পণ্ডিত ও বিজ্ঞানী যেমন চিত্রকার, মানচিত্রবিদ, ভাষাতাত্ত্বিকতারা আরব সমাজে নতুন চিন্তার বীজ বপন করে যান। এ ছাড়াও ইউরোপীয় শিক্ষা, আইন, প্রযুক্তি, ও সামরিক কৌশল দেখার পর আরব সমাজে একধরনের আত্মসমালোচনার ভাব আসে এবং তারা নিজেদের সংস্কার ও উন্নয়নের প্রয়োজন উপলব্ধি করে।
 
২. মুদ্রণযন্ত্র ও সংবাদপত্রের প্রচলন
আধুনিক মুদ্রণপ্রযুক্তির প্রসারে আরব বিশ্বে সাহিত্যিক চর্চা বহুলভাবে বিস্তৃত হয়। উনিশ শতকে বহু সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশিত হতে থাকে। যেমন: মিশরের "الأهرام" (১৮৭৫), "الهلال", "المقتطف" প্রভৃতি। এইসব পত্র-পত্রিকায় সমাজ, রাজনীতি, বিজ্ঞান ও সাহিত্যের ওপর আলোচনা হতো, যার ফলে জনগণের মধ্যে জ্ঞানের পরিসর বৃদ্ধি পায় এবং পাঠকদের মাঝে আধুনিক চিন্তাভাবনার বিস্তার ঘটে।
 
৩. ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন
নবজাগরণের অন্যতম প্রধান দিক ছিল ধর্মীয় চিন্তায় আধুনিকতা আনা। আল আফগানী, মোহাম্মদ আবদুহ প্রমুখ চিন্তাবিদ ধর্মকে বিজ্ঞান, যুক্তি ও আধুনিক জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করেন। তারা কোরআন ও সুন্নাহর প্রকৃত মর্ম উপলব্ধি করে অন্ধবিশ্বাস, গোঁড়ামি ও ধর্মব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি নারীর শিক্ষা, শিশুশ্রম, বাল্যবিবাহ, সামন্ততন্ত্র ইত্যাদি সামাজিক বিষয়েও তারা সংস্কারের ডাক দেন।
 
৪. শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ
মিশরসহ অনেক আরব দেশে আধুনিক শিক্ষাব্যবস্থা চালু হয়, যেখানে ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইতিহাস, দর্শন ইত্যাদি পড়ানো হতে থাকে। আল-আজহার বিশ্ববিদ্যালয়েও যুগোপযোগী পাঠক্রম চালু করা হয়। এই শিক্ষা থেকে উপকৃত হয়ে এক শ্রেণির আধুনিক চিন্তাবিদ ও লেখক তৈরি হয়, যারা সাহিত্যকে একটি মানবিক ও সামাজিক শক্তি হিসেবে ব্যবহার করতে শুরু করেন।

৫. অনুবাদ আন্দোলন
এই সময় ইউরোপের বিভিন্ন ভাষার সাহিত্যের অনুবাদ ব্যাপক হারে শুরু হয়। গ্রীক, ফরাসি, ইংরেজি, জার্মান প্রভৃতি ভাষা থেকে বিজ্ঞান, দর্শন, নাটক ও উপন্যাস অনূদিত হয়। বিশেষ করে রিফা'আ আত-তাহতাবি ফরাসি সাহিত্য অনুবাদে অগ্রণী ভূমিকা পালন করেন। এর ফলে আরবি লেখকগণ ইউরোপীয় সাহিত্যের কাঠামো, কাহিনী নির্মাণ, বাস্তবতাবাদ, এবং মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হন এবং তাদের সাহিত্যেও সেইসব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়।
 
৬. মিশরীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের অবদান
রিফা'আ আত-তাহতাবি, আলী মোবারক, মোহাম্মদ আবদুহ প্রমুখ ব্যক্তি মিশরে শিক্ষাব্যবস্থা, সাহিত্য ও সংস্কারে গভীর প্রভাব ফেলেন। তাহতাবি ফ্রান্সে অবস্থান করে সেখানে পাশ্চাত্য চিন্তার সঙ্গে পরিচিত হন এবং তা আরবে ছড়িয়ে দিতে সচেষ্ট হন। মোহাম্মদ আবদুহ ধর্মীয় সংস্কারে যেমন অগ্রণী, তেমনি তিনি আরবি ভাষা ও সাহিত্যের আধুনিকীকরণেও ভূমিকা রাখেন। তারা সকলেই জাতীয় চেতনা ও আধুনিকতা ছড়িয়ে দিতে সাহিত্যকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।
 
৭. আরব অভিবাসী সাহিত্যিকদের ভূমিকা (أدب المهجر)
উত্তর ও দক্ষিণ আমেরিকায় বসবাসকারী আরব অভিবাসী সাহিত্যিকরাযাদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান হলেন জিবরান খলীল জিবরান, মীখাইল নাঈমা, নাসীব আরীদা প্রমুখতারা আরবি সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেন। তারা ব্যক্তিস্বাধীনতা, আত্মোপলব্ধি, প্রকৃতি ও প্রেমের মতো বিষয় নিয়ে লেখেন যা ঐতিহ্যবাহী সাহিত্য থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তাদের লেখায় কবিত্বময় গদ্য, প্রতীকবাদ ও দার্শনিক চিন্তার সমন্বয় দেখা যায়।
 
৮. জাতীয়তাবাদী আন্দোলন ও রাজনীতির প্রভাব
উনিশ ও বিশ শতকে আরব দেশগুলোতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটে। এই চেতনা সাহিত্যে বিশেষভাবে প্রতিফলিত হয়। কবিরা দেশের স্বাধীনতা, জনগণের অধিকারের কথা বলেন, সাহিত্য হয়ে ওঠে প্রতিবাদ ও জাগরণের ভাষা। বিশেষত কবিতা হয়ে ওঠে রাজনৈতিক চেতনার এক গুরুত্বপূর্ণ মাধ্যম, যা জনগণের মনে উদ্দীপনা সৃষ্টি করে।
 
উপসংহার
উপরোক্ত বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয় যে, আধুনিক আরবী সাহিত্যে নবজাগরণ একটি বহুমাত্রিক ও সমন্বিত প্রক্রিয়া। ইউরোপীয় চিন্তার প্রভাব, প্রযুক্তির বিকাশ, ধর্মীয় ও সামাজিক সংস্কার, নতুন শিক্ষাব্যবস্থা এবং জাতীয়তাবাদসবকিছু মিলে আরবি সাহিত্যে এক নতুন দিগন্তের সূচনা করে। এই নবজাগরণ কেবল রচনার ধরণ নয়, বরং চিন্তার গভীরতা ও বিষয়বস্তুর ব্যাপ্তিতেও এক নতুন অধ্যায় উন্মোচন করে, যা আরবি সাহিত্যকে আধুনিকতার সোপানে পৌঁছে দেয়।

Friday, 1 May 2026

আধুনিক আরবি কবিতা: বিকাশ, বৈশিষ্ট্য ও কবিগণ - ড. আব্দুল মাতিন ওয়াসিম



আধুনিক আরবি কবিতা এক দীর্ঘ রূপান্তরের ফসলযেখানে প্রাচীন ঐতিহ্যের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে নবচেতনা, সৃষ্টিশীলতা ও মননের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উনবিংশ শতাব্দীর আরব পুনর্জাগরণ (নাহদা), পাশ্চাত্যের সঙ্গে বর্ধিত যোগাযোগ, শিক্ষা ও মুদ্রণব্যবস্থার উন্নয়ন, এবং বহুবিধ রাজনৈতিক-সামাজিক পরিবর্তন এই রূপান্তরের পেছনে মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে আরবি কবিতা শুধু তার রূপ-রীতিতেই নয়, ভাব ও দৃষ্টিভঙ্গিতেও এক মৌলিক পরিবর্তনের সাক্ষী হয়।
 
আধুনিক আরবি কবিতার বিকাশ 
আধুনিক আরবি কবিতা সময়ের প্রবাহে বিভিন্ন ধাপ অতিক্রম করে ক্রমে পরিণত রূপ লাভ করেছে
 
(ক) পুনর্জাগরণ বা ক্লাসিক ধারাঃ এই ধারা আধুনিকতার সূচনালগ্নকে নির্দেশ করে। এ সময়ের কবিরা প্রাচীন আরবি কাব্যের গৌরবোজ্জ্বল ঐতিহ্যবিশেষত আব্বাসীয় যুগের শিল্পরীতিপুনরুজ্জীবিত করতে সচেষ্ট হন। ছন্দ, অন্ত্যমিল ও কাঠামোগত শৃঙ্খলা বজায় রেখেও তারা ভাষা ও ভাবপ্রকাশে সূক্ষ্ম নতুনত্বের সঞ্চার করেন। প্রশংসা, শোকগাথা ও আত্মগৌরবের পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক চেতনার সুরও এ সময়ের কবিতায় ধ্বনিত হয়। এই ধারার উজ্জ্বল প্রতিনিধি হলেন মাহমুদ সামী আল-বারুদী, আহমাশাকী এবং হাফিজ ইবরাহীম।
 
(খ) রোমান্টিক বা আবেগপ্রবণ ধারাঃ বিশ শতকের প্রথমার্ধে উদ্ভূত এই ধারা ক্লাসিক রীতির অনমনীয়তা থেকে মুক্তির এক সজীব প্রত্যয় বহন করে। এখানে কবির অন্তর্জগৎ, ব্যক্তিমানসের সূক্ষ্ম অনুভব ও আবেগময় অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব পায়। প্রকৃতির সান্নিধ্য, একাকিত্বের বেদনামিশ্রিত সৌন্দর্য, কল্পনার উন্মুক্ততাএসবই এই কবিতার প্রাণ। এই ধারার বিশিষ্ট কবিদের মধ্যে আছেন ইব্‌রাহীম নাজি, আলি মাহমুদ তাহা, মিখাইল নুয়াইমা, ইলিয়া আবু মাজী এবং খালিল মুরানযাঁদের রচনায় হৃদয়ের নিবিড় স্পন্দন ধ্বনিত হয়েছে।  
 
(গ) মুক্তছন্দ বা তাফইলা কবিতাঃ চল্লিশের দশকে আরবি কবিতা এক যুগান্তকারী পরিবর্তনের মুখোমুখি হয়। প্রচলিত পঙ্‌ক্তিবদ্ধ কাঠামো ভেঙে দিয়ে কবিরা নতুন ছন্দচেতনার অনুসন্ধানে প্রবৃত্ত হন। তাফইলাকে কেন্দ্র করে নির্মিত এই কবিতায় ভাবপ্রকাশ পায় অধিক স্বাধীনতা, প্রবাহমানতা ও স্বাভাবিকতা। একক অন্ত্যমিলের বাধা শিথিল হয়ে কবিতার অভিব্যক্তি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও গভীর। এই নবধারার পথিকৃৎ হিসেবে স্মরণীয় হয়ে আছেন বদর শাকির আ-সাইয়াব এবং নাজিক আল-মালাইকা।  
 
(ঘ) গদ্যকবিতাঃ বিশ শতকের মধ্যভাগে উদ্ভূত গদ্যকবিতা আরবি কাব্যধারায় এক ভিন্নমাত্রা যোগ করে। এখানে ছন্দ ও অন্ত্যমিলের প্রচলিত নিয়ম সম্পূর্ণরূপে পরিত্যক্ত হলেও, অন্তর্লীন সুর, চিত্রকল্প ও ভাবগভীরতা কবিতাকে স্বতন্ত্র সৌন্দর্যে উদ্ভাসিত করে। এই ধারা নিয়ে মতভেদ থাকলেও এর শিল্পমূল্য অস্বীকার করা যায় না। এই ধারার উল্লেখযোগ্য কবিদের মধ্যে রয়েছেন আদুনিস, আনসি আল-হাজ্জ, মুহাম্মদ আল-মাগুত এবং সারকুন বুলুস।
 
আধুনিক আরবি কবিতার বৈশিষ্ট্য 
আধুনিক আরবি কবিতা তার স্বাতন্ত্র্য নির্মাণ করেছে নানাবিধ বৈশিষ্ট্যের সমন্বয়ে
(ক) রূপ ও গঠনে নবচেতনা: কবিতা প্রথাগত কাঠামোর সীমা অতিক্রম করে বহুরূপী প্রকাশভঙ্গি অর্জন করেছে।
(খ) ছন্দের বৈচিত্র্য ও স্বাধীনতা: একঘেয়ে অন্ত্যমিলের পরিবর্তে এসেছে পরিবর্তনশীল ছন্দ, এমনকি অন্তর্লীন সুরের সূক্ষ্ম ব্যবহার।
(গ) বিষয়ের ব্যাপ্তি ও গভীরতা: ব্যক্তিমানস থেকে শুরু করে সমাজ, রাজনীতি, মানবিক সংকটসবকিছুই কবিতার পরিসরে অন্তর্ভুক্ত হয়েছে।
(ঘ) পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণ: রোমান্টিকতা, প্রতীকবাদ, অতীন্দ্রিয়বাদ ও অস্তিত্ববাদ কবিতাকে নতুন দার্শনিক মাত্রা দিয়েছে।
(ঙ) প্রতীক ও ইঙ্গিতময়তা: সরল বক্তব্যের বদলে ইঙ্গিত, প্রতীক ও রূপকের মাধ্যমে ভাব প্রকাশিত হয়েছে গভীরতর ও শিল্পসম্মত ভঙ্গিতে।
(চ) ব্যক্তিসত্তার উন্মেষ: কবির ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা কবিতার কেন্দ্রস্থলে স্থান পেয়েছে।
(ছ) চিত্রকল্প ও কল্পনার প্রসার: সমৃদ্ধ চিত্রকল্প ও সৃজনশীল কল্পনা কবিতাকে নান্দনিক ঔজ্জ্বল্যে ভরিয়ে তুলেছে।
(জ) ভাষার অভিনব রূপ: কখনো সহজ, কখনো প্রতীকধর্মীএই দ্বৈত বৈশিষ্ট্যে আধুনিক কবিতার ভাষা হয়েছে জীবন্ত ও তাৎপর্যময়।
 
উপসংহার 
আধুনিক আরবি কবিতা এক নিরবচ্ছিন্ন অভিযাত্রার নামযেখানে অতীতের ঐতিহ্য ও বর্তমানের সৃজনশীলতা একসূত্রে গাঁথা। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এটি নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করেছে। ফলে আধুনিক মানুষের অনুভব, সংকট ও স্বপ্নকে প্রকাশ করার এক শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে এটি আজও প্রাসঙ্গিক ও প্রাণবন্ত। 

Friday, 1 April 2022

আবুল ফারাজ আল-আস্ফাহানীঃ জীবন ও সৃজন

 
আবুল্ফ়ারাজ আল্‌-আস়্ফ়াহানী
(৮৯৭৯৬৭)
 
জন্ম পরিচয়
আবুল ফারাজ একজন বিরল প্রতিভা সম্পন্ন লেখক কিতাবুল্আগ়ানী তাঁর একটি কালজয়ী রচনা তিনি পারসিক বংশোদ্ভূত তবে তাঁর প্রতিপালন বেড়ে ওঠা আরবে উমাইয়াদের মাঝে বিখ্যাত উমাইয়া শাসক মার্ওয়ান বিন হাকাম বংশ পরম্পরায় তাঁর ঊর্ধ্বতন পুরুষ তাঁর প্রকৃত নামআলী পিতার নাম হুসাইন উপনাম আবুল্ফারাজ ৮৯৭ খ্রিস্টাব্দে পারস্যের (বর্তমানে ইরান) বিখ্যাত শহর ইস্পাহানে জন্ম গ্রহণ করেন সেই সুবাদে তাঁর উপাধি আল্‌-আস্ফাহানী
 
প্রতিপালন শিক্ষা
বিখ্যাত বাগদাদ নগরীতে তিনি বেড়ে ওঠেন সেখানে বিদগ্ধ ওলামা, ঐতিহাসিক বিদ্বানদের সাহচর্য লাভ করেন তিনি তাঁদের পাঠদানের বৈঠকে শামিল হতেন তাঁদের থেকে হাদিস ইতিহাস শুনতেন কবিতা বংশলতিকার বর্ণনা শিখতেন তিনি তাঁদের থেকে জ্যোতির্বিদ্যা, জীবনচরিত, পশুচিকিৎসা চিকিৎসা বিজ্ঞানে বুৎপত্তি অর্জন করেন
 
কর্মব্যস্ততা
তিনি আন্দালুসিয়ায় (বর্তমান স্পেনে) বসে গোপনে উমাইয়াদের সমর্থনে বই লিখতেন ফলে উমাইয়া শাসকরা লাগাতার তাঁর প্রতি কৃপাদৃষ্টি বানিয়ে রেখেছিলেন তবে তিনি উমাইয়া বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও প্রকাশ্যে শিয়াদের পক্ষে কথা বলতেন নিজেকে শিয়া বলে প্রচার করতেন এটা ছিল তাঁর একটা রাজনৈতিক ডিপ্লোম্যাটিক কৌশল কারণ তিনি শিয়া প্রধান শহরে প্রতিপালিত হয়েছিলেন এবং তাঁর প্রতি শিয়াদের অনেক অবদান ছিল মন্ত্রী আল্‌-মাহ্লাবীর তিনি খুবই ঘনিষ্ঠ ছিলেন মন্ত্রী তাঁকে খুব খাতিরযত্ন করতেন তিনিও মন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন নিজ কবিতায় মন্ত্রীর প্রশংসা করতেন একসময় মন্ত্রীর ছায়াসঙ্গীতে পরিণত হন
 
মৃত্যু
পরবর্তীতে তিনি বাগদাদ শহরকে তাঁর কর্মস্থল হিসেবে গ্রহণ করেছিলেন সেখানেই ৯৬৭ খ্রিস্টাব্দে মৃত্যু বরণ করেন
 
ব্যক্তিত্ব চরিত্র
তিনি খানিকটা ঠোঁটকাটা স্বভাবের ছিলেন ফলে লোকে তাঁকে খুব ভয় পেতো যদিও শিক্ষাদীক্ষায় তিনি একজন মহৎ গুণী ব্যক্তি ছিলেন তবে খুবই নিম্ন মানের এবং ছেঁড়াফাটা পোশাকআশাক পরতেন প্রায়শই মলিন নোংরা কাপড়চোপড় পরতেন এমন নিম্ন রুচিহীন জীবন যাপন সত্ত্বেও মন্ত্রী তাঁকে সমীহ করতেন, তাঁর জ্ঞান, পাণ্ডিত্য বুদ্ধিমত্তার জন্য তিনি কাব্য চর্চা করলেও স্বভাব কবি ছিলেন না তবে তিনি তীক্ষ্ণ মেধা দূরদৃষ্টি সম্পন্ন লেখক ছিলন
 
রচনা সৃজনশীলতা
তিনি বিশ্বাস করতেন, কেবল মুখস্থ করা বা সংগ্রহ সংকলন করা জ্ঞান চর্চা নয় বরং চিন্তাভাবনা মননশীলতার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে নিজস্বতার পরিচয় দেওয়া, নানা দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে আলোকিত করা, যথাযথ মূল্যায়ন ইত্যাদিই হচ্ছে প্রকৃত জ্ঞানচর্চা তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন তারমধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য হলকিতাবুল্আগ়ানী, কিতাবুল্কিয়ান, কিতাবুল্ইমাইশ্শাওয়াইর, কিতাবুদ্দীয়ারাত কিতাবু দাওয়াতিল্আতিব্বা
 
কিতাবুল্আগ়ানী
কবিতা ও গানের একটি অনবদ্য সংকলন। এর আধুনিক সংস্করণ ২০ খণ্ডে প্রকাশিত হয়েছে। ১০ হাজার পৃষ্ঠার এই বইটি রচনা করতে আবুল্‌ ফারাজের ৫০ বছর সময় লেগেছিল। এর তিনটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ড বা অংশে রয়েছে বিখ্যাত আব্বাসী খলীফা হারুন আর্‌-রাশীদের পছন্দকৃত ১০০ সেরা গান, দ্বিতীয় অংশে রয়েছে রাজরাজড়াদের রচনা এবং তৃতীয় পার্টে লেখকের নিজের পছন্দ ও বাছাই করা কিছু গান। এই বইয়ে জাহেলী যুগ থেকে ১০ম শতক পর্যন্ত গান ও কবিতা সংকলিত হয়েছে। সেসময়ের কবিতা ও গানের রচয়িতাগণ নিজ নিজ গান ও কবিতায় নিজের পরিচয় ব্যক্ত করতেন। আর এ কারণেই এই বইটি সমকালীন সাহিত্য ও ইতিহাসের একটি আকর গ্রন্থ রূপে বর্তমানেও স্বীকৃত ও সমাদৃত।
 
আব্দুল মাতিন ওয়াসিম