Pages

Sunday, 4 July 2021

আল-কুরআনের ভাবানুবাদঃ (৭৮) সূরাতু আন-নাবা (মহা সংবাদ)

 

৭৮) সূরাতু আন্‌-নাবা (মহা সংবাদ)

মক্কায় অবতীর্ণ, আয়াত- ৪০, রুকু- ২

 

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

আল্লাহ্‌র নামে (শুরু করছি), তিনি পরম করুণাময় ও অতি দয়ালু।


عَمَّ يَتَسَاءلُونَ

তারা পরস্পরকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

عَنِ النَّبَإِ الْعَظِيمِ

মহা সংবাদ (অর্থাৎ ইসলামের একত্ববাদ, আল্‌-কুর্‌আন এবং প্রলয়) সম্পর্কে,

الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

যে সম্পর্কে তারা মতানৈক্য করে।

كَلَّا سَيَعْلَمُونَ

তাদের ধারণা অবাস্তব, শীঘ্রই তারা তা জানতে পারবে,

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

(আবারও বলছি,) তাদের ধারণা একেবারেই অমূলক, অতিশীঘ্রই তারা তা জানতে পারবে।

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا

আমি কি ভূমিকে বিছানা স্বরূপ করিনি?

وَالْجِبَالَ أَوْتَادًا

এবং পর্বতমালাকে পেরেক স্বরূপ?

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا

আমি তোমাদেরকে জোড়াজোড়ায় (অর্থাৎ নারীপুরুষ, ভালোমন্দ, খাটোলম্বা ইত্যাদি) সৃষ্টি করেছি,

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

তোমাদের জন্য নিদ্রাকে ক্লান্তি দূরকারী ও বিশ্রামের মাধ্যম করেছি,

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا

আর রাত্রিকে আবরণ করেছি।

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا

এবং দিনকে জীবিকা অর্জনের উপযোগী করেছি

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

এবং নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

এবং একটি উজ্জ্বল প্রদীপ (অর্থাৎ সূর্য) সৃষ্টি করেছি।

وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاء ثَجَّاجًا

আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি

لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا

যাতে ওই বৃষ্টি দ্বারা আমি উৎপন্ন করি শস্যউদ্ভিদ;

وَجَنَّاتٍ أَلْفَافًا

এবং নিবিড়-ঘন উদ্যান।

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا

নিশ্চয় বিচারের দিন নির্ধারিত রয়েছে।

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

যেদিন শিংগায় ফুঁ দেয়া হবে, অতঃপর তোমরা দলে দলে সমাগত হবে।

وَفُتِحَتِ السَّمَاء فَكَانَتْ أَبْوَابًا

আকাশ বিদীর্ণ হয়ে তাতে বহু দরজা সৃষ্টি হবে।

وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

এবং পর্বতমালাকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকায় পরিণত হবে।

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

নিশ্চয় জাহান্নাম ওঁৎ পেতে প্রতীক্ষায় রয়েছে

لِلْطَّاغِينَ مَآبًا

সীমালংঘনকারীদের (অর্থাৎ যারা আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করে তাদের) আশ্রয়স্থল রূপে।

لَابِثِينَ فِيهَا أَحْقَابًا

তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।

لَّايَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَاشَرَابًا

সেখানে তারা না কোনো শীতল বস্তু আস্বাদন করবে আর না কোনো পানীয় পাবে;

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

তবে (তারা সেখানে আস্বাদন করবে) ফুটন্ত পানি ও পূঁজ।

جَزَاء وِفَاقًا

(তাদের অবাধ্যতা ও পাপাচারিতার) পরিপূর্ণ প্রতিফল রূপে।

إِنَّهُمْ كَانُوا لَايَرْجُونَ حِسَابًا

কারণ তারা আশাই করত না যে হিসেবনিকেশ হবে।

وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا

এবং আমার আয়াতসমূহকে (অর্থাৎ আমার নিদর্শন, প্রমাণ ও আদেশনিষেধগুলিকে) সম্পূর্ণ রূপে মিথ্যা প্রতিপন্ন করত।

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا

আর আমি (তাদের) সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

অতএব, তোমরা (তোমাদের অসৎ কর্মের ফল) আস্বাদন করো, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করবো

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

নিশ্চয় আল্লাহ্‌ভীরু ও সংযমশীলদের জন্য রয়েছে সাফল্য (অর্থাৎ স্বর্গ);  

حَدَائِقَ وَأَعْنَابًا

(সুশোভিত) উদ্যানসমূহ ও (নানাবিধ সুস্বাদু) আঙ্গুর,

وَكَوَاعِبَ أَتْرَابًا

এবং সমবয়স্কা ও পূর্ণযৌবনা তরুণী।

وَكَأْسًا دِهَاقًا

আরও (রয়েছে সুস্বাদু সুরায়) পূর্ণ পানপাত্র।

لَّايَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

তারা সেখানে কোনোরকম অসার ও মিথ্যা বাক্য শুনবে না।

جَزَاء مِّن رَّبِّكَ عَطَاء حِسَابًا

এটা তোমার প্রভুর তরফ থেকে (তোমার জন্য) পুরস্কার ও যথোচিত দান,

رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرحْمَنِ لَايَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক এবং দয়াময়; (সেদিন) কেউ তাঁর সাথে কথা বলতে সামর্থ্য হবে না।

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَّايَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرحْمَنُ وَقَالَ صَوَابًا

যেদিন রূহ (জিব্‌রাইল আঃ) ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, (সেদিন) দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে-ছাড়া আর কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে।

ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَن شَاء اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا

ওই দিনটা সত্য ও সুনিশ্চিত। অতঃপর যার ইচ্ছা, সে নিজ প্রভুর নিকট (নিজের) ঠিকানা ও আশ্রয় তৈরী করুক (পার্থিব জীবনে তাঁর আদেশ মতো জীবন যাপন করে)।

إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا

আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, সেদিন মানুষ প্রত্যক্ষ করবে যেসব কর্ম সে পূর্বে প্রেরণ করেছে; আর অবিশ্বাসী (অর্থাৎ অ-মুসলিম) লোকেরা বলবে হায়, আমি যদি মাটি হয়ে যেতাম!

ভাবানুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম 

Thursday, 1 July 2021

رابندرانات طاغور: خرجت وحيدا في طريقي

 


خرجت وحيدا في طريقي

رابندرانات طاغور

ترجمة: عبد المتين وسيم

 

خرجت وحيدا في طريقي

                لألقاك في موعد الحبّ

        فمن يرافقني طيلة سفري  

                في دامس الظلام!

        مولاي، أودّ الخلاص منه

        فأتجنب لقاءه وأبتعد منه  

        وما كدت أفرح، وجدته   

                يرافقني في كل خطواتي

 

مولاي، إنه يمشي شديد المرح

        فيهيج بمرحه ظلال الغبار

        ويواكب بصوته الصاخب

                كل ما أتلفظ من الكلمات

        مولاي، هو أنا، ذاتي الحقيرة

        لا يعرف الخجل والحياء

        وكلّما أتوجّه إلى بابك     

                يصاحبني فأشعر بالخجل.



একলা আমি বাহির হলেম
রবীন্দ্রনাথ ঠাকুর
 
একলা আমি বাহির হলেম
                    তোমার অভিসারে,
       সাথে সাথে কে চলে মোর
                    নীরব অন্ধকারে।
       ছাড়াতে চাই অনেক করে
       ঘুরে চলি, যাই যে সরে,
       মনে করি আপদ গেছে,
                    আবার দেখি তারে।
 
                           ধরণী সে কাঁপিয়ে চলে
                                  বিষম চঞ্চলতা।
                           সকল কথার মধ্যে সে চায়
                                  কইতে আপন কথা।
                           সে যে আমার আমি, প্রভু,
                           লজ্জা তাহার নাই যে কভু,
                           তারে নিয়ে কোন্‌ লাজে বা
                                  যাব তোমার দ্বারে।
 
১৪ আষাঢ়, ১৩১
গীতাঞ্জলী ১০৩