Pages

Sunday, 2 June 2019

رابندرانات طاغور: دعني أجلس بقربك


دعني أجلس بقربك
رابندرانات طاغور
ترجمة: عبد المتين وسيم

دعني أجلس بقربك 
لِلَحْظةٍ من عطفك.  
والمشاغل التي اليوم في يدي 
سوف أنهيها في الغد.
وبعيداً عن رؤية وجهك 
أبت، لا يجد قلبي الراحة 
فأجول بأعمالي جولان 
مصبحا في بحر الكد شطآن.

واليوم قد أدركني الربيع 
خلال نافذتي بالهمس والآهات 
ويطن النحل ملاعبا الفناء
ما بين أكمة الأزهار. 
واليوم قد حان وقت الجلوس 
فأجلس هادئاً معك عينا بالعين 
واليوم سأغني غناء تفاني الحياة 
في صامت الراحة المتدفقة.




তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে

রবীন্দ্রনাথ ঠাকুর

 

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে |
       আমায় শুধু ক্ষণেক-তরে |
আজি হাতে আমার যা-কিছু কাজ আছে
       আমি সাঙ্গ করব পরে |
               না চাহিলে তোমার মুখপানে
               হৃদয় আমার বিরাম নাহি জানে,
               কাজের মাঝে ঘুরে বেড়াই যত
                     ফিরি কূলহারা সাগরে ।।
বসন্ত আজ উচ্ছাসে বিলাসে
       এল আমার বাতায়নে |
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
       ফেরে কুঞ্জের প্রাঙ্গনে |
               আজকে শুধু একান্তে আসীন
               চোখে চোখে চেয়ে থাকার দিন,
               আজকে জীবন-সমর্পণের গান
                     গাব নীরব অবসরে ।।

 

২৯ চৈত্র ১৩১৮ শিলাইদহ

আল-কুরআনের ভাবানুবাদঃ (৮৮) সূরাতু আল্‌-গ়াশিয়াহ্‌


আল্‌-কুর্‌আনের ভাবানুবাদঃ জুয্‌উ 'আম্মা (আমপারাঃ ৩০তম অধ্যায়)


৮৮) সূরাতুল্‌-গ়াশিয়াহ্‌ (আচ্ছন্নকারী) 

মক্কায় অবতীর্ণ, আয়াত-২৬, রুকু- ১

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

আল্লাহর নামে (আরম্ভ করছি); তিনি পরম করুণাময় ও অতি দয়ালু।

 

هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ

তোমার কাছে কি আচ্ছন্নকারী (কেয়ামত)-এর বৃত্তান্ত পৌঁছেছে?

وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ

সেদিন বহু মুখমণ্ডল (পার্থিব জীবনে তাদের অবাধ্যতা ও অসৎ কর্মের দরুন) ভীত ও লাঞ্ছিত হবে;

عَامِلَةٌ نَّاصِبَةٌ

ক্লান্ত ও পরিশ্রান্ত হবে

تَصْلَى نَارًا حَامِيَةً

তারা (সেদিন) জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে।

تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ

আর তাদেরকে (সেখানে) ফুটন্ত ও উত্তপ্ত ঝর্ণা থেকে জল পান করানো হবে।

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ

তাদের জন্য (সেখানে) কাঁটাযুক্ত বিষাক্ত ঝাড় ব্যতীত অন্য কোনো খাবার থাকবে না

لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ

আর সেই খাবার না তাদেরকে পুষ্ট করবে আর না তাদের ক্ষুধা মেটাতে সাহায্য করবে।

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ

তবে সেদিন বহু মুখমণ্ডল আবার সজীব ও প্রাণবন্তও হবে;

لِسَعْيِهَا رَاضِيَةٌ

তারা নিজেদের কর্মসাফল্যে সন্তুষ্ট হবে

فِي جَنَّةٍ عَالِيَةٍ

সেখানে তারা সুউচ্চ জান্নাতে অবস্থান করবে

لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً

সেখানে জান্নাতে তারা কোনো অসার ও অবান্তর কথা শুনবে না

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

সেখানে তাঁদের জন্য থাকবে প্রবাহিত ঝর্ণা

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ

থাকবে বহু উন্নত ও সুসজ্জিত আসন।

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ

আরও থাকবে সাজানো ও সংরক্ষিত পানপাত্র

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ

এবং সারিসারি গদি ও উপাধান

وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ

এবং চতুর্দিকে বিস্তৃত বহু মূল্যবান কার্পেট ও গালিচা।

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

আচ্ছা, তারা কি উট পালের প্রতি লক্ষ্য করে না যে, কীভাবে উটকে সৃষ্টি করা হয়েছে?

وَإِلَى السَّمَاء كَيْفَ رُفِعَتْ

আকাশের প্রতি, কীভাবে আকাশকে উঁচু করা হয়েছে?

وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

পাহাড়ের দিকে, কীভাবে পাহাড়কে স্থাপন করা হয়েছে?

وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

এবং পৃথিবীর দিকে, কীভাবে পৃথিবীকে সমতল ও বাসযোগ্য করা হয়েছে?

فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ

(হে মুহাম্মদ সাঃ) তুমি (তাদেরকে সে-সব কথা) স্মরণ করিয়ে দাও স্মরণ করিয়ে দেওয়াই তোমার কাজ।

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

(মনে রাখবে) তুমি তাদের শাসক বা জিম্মাদার নও।

إِلَّا مَن تَوَلَّى وَكَفَرَ

(অতএব যারা তোমার উপদেশ গ্রহণ করবে তারা তার সুফল পাবে) কিন্তু যারা (তোমার উপদেশ হতে) মুখ ফিরিয়ে নেবে এবং (তা মানতে) অস্বীকার করবে

فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ

আল্লাহ তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেবেন।

إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ

নিশ্চয় আমার নিকটই তাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে;

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ

অতঃপর আমিই তাদের (ভালোমন্দ যাবতীয় কর্মকাণ্ডের) হিসাব-নিকাশ নেবো

আব্দুয্‌ যাহ্‌রা যাকিঃ অপেক্ষা



অপেক্ষা
আব্দুয্‌ যাহ্‌রা যাকি, ইরাক
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

তুমি অপেক্ষা করো আমার,
ফিরে আসবো একটু পরে’—
বলেছিল সে নিজ প্রেয়সীকে  

শবটা ছুঁড়ে দিল ড্রাইভার
গাড়ির দরজা খুলে;
প্রেয়সীর পূর্বে একখানা বুলেট
ছুঁয়ে গেছে যে তাঁকে।           


[আব্দুয যাহ্‌রাহ যাকি। কবি, লেখক ও সাংবাদিক। ১৯৫৫ সালে ইরাকের বাগদাদে তাঁর জন্ম। লেখালেখিতে সরব আছেন তিন দশকেরও বেশি সময় ধরে। এ পর্যন্ত তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষটি ত্বুগ্‌রাউন্‌-নূরি ওয়াল্‌-মায়ি (আলো ও জলের একটি মনোগ্রাম) ২০০৯ সালে প্রকাশিত হয়েছে]

انتظار
عبد الزهرة زكي

انتظريني،
قال لها..
سأجيء.
يفتح السائقُ باب السيارة
يرمي الجثة.
لقد سبقتْها الرصاصةُ إليه.