Pages

Showing posts with label সিরিয়া. Show all posts
Showing posts with label সিরিয়া. Show all posts

Wednesday, 14 December 2016

আব্দুল মাতিন ওয়াসিমঃ শিশুটি কাঁদছে



শিশুটি কাঁদছে
আব্দুল মাতিন ওয়াসিম

সরু পঙ্কিল রাস্তাটি,
শহরের কোলাহলপূর্ণ ব্যস্ততা থেকে বেরিয়ে
পাড়ি দিয়েছে এক নির্জন গ্রামের দিকে;
কিছুটা দূরে সেই রাস্তাতেই পড়ে আছে
একটি লাশ, এক মধ্যবয়সী মহিলার;
পাশে বসে শিশুটি অবিরাম কেঁদে চলেছে
খাঁ খাঁ মাঠ, কোনও দিকে কেউ নেই; 
হ্যাঁ, গল্পটি আলেপ্পোর। 

তপ্সিয়া,কলকাতা
২৮/০৮/২০১৫