Pages

Showing posts with label ব্যামো. Show all posts
Showing posts with label ব্যামো. Show all posts

Thursday, 27 October 2022

তাওফীক আল-হাকীমঃ বিস্মৃতির ব্যামো


 

বিস্মৃতির ব্যামো

তাওফ়ীক় আল্‌-হ়াকীম 

৩য় কিস্তি 


ডাক্তার— দু’ ফ্রাঙ্ক।

রোগী— এই নিন দু’ ফ্রাঙ্ক … না, না, আমি কোনো রসিদ চাই না। আমি আপনাকে প্রচণ্ড বিশ্বাস করি।

ডাক্তার— এটা রসিদ নয়। এটা প্রেসক্রিপশন।

রোগী— প্রেসক্রিপশন! কীসের? ও আচ্ছা, আপনি ডাক্তার! তা এতক্ষণ বলেননি কেন আমাকে?

ডাক্তার— চরম বিরক্তিকর, একেবারে অসহ্য। আমি এর মতো জটিল দ্বিতীয় কোনো কেস দেখিনি। সাবধান! ওটা যেন না হারায়।

রোগী— কী হারাবো না?

ডাক্তার— প্রেসক্রিপশন। আপনার হাতে যেটা আছে, ওটা একটা প্রেসক্রিপশন।

রোগী— প্রেসক্রিপশন! (রেখে দিয়ে) আমি তো এখুনি ভুল করে এটা নিয়ে চলে যেতাম। এই ধরুন।

ডাক্তার— আরে মশাই না, ফিরিয়ে দিচ্ছেন কেন? এটা আপনি রাখুন। এটা নিয়ে কোন ফার্মেসিতে যান। এতে যে ওষুধগুলো লেখা আছে সেগুলো কিনুন। আচ্ছা, আপনি কি কোন ফার্মেসিকে চেনেন বা জানেন?

রোগী— না, না, আমি কাউকেই জানি না।

ডাক্তার— আচ্ছা ঠিক আছে। একটু অপেক্ষা করুন। প্রেসক্রিপশনটা একটা খামে ভরে তার উপর নিকটবর্তী ফার্মেসির ঠিকানা লিখে দিচ্ছি। আপনার কাজ হবে, আপনি এখান থেকে বেরিয়ে সোজা ওখানে যাবেন। (লিখতে লাগলেন)

রোগী— অসংখ্য ধন্যবাদ। আর বেশীক্ষণ আপনাকে আটকে রাখবো না। চলুন এবার, আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

ডাক্তার— আরে না, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো। মশাই আপনি আমার চ্যাম্বারে এসেছেন।

রোগী— ওহো, আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে, ডাক্তার বাবু।

ডাক্তার— অবশ্যই দেখা হবে। তবে হ্যাঁ, খামটা হারাবেন না যেন। এখুনি এটা নিয়ে ফার্মেসিতে যান।

রোগী— আপনি নিশ্চিন্ত থাকুন। তা কখনই হবে না। আমি আপনার কথা মতো চলবো। আসি তাহলে।

ডাক্তার— তেমনটাই আশা রাখছি।

রোগী— আপনি আমাকে দেখতে এসেছেন, তার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি।

ডাক্তার— ঠিক আছে, এবার আসুন, আল্লাহ্‌ হাফেজ। (দরজা বন্ধ করে দিলেন) উফ্‌, বেচারা। বিশেষ কোনো লাভ হবে না। তবে এই ওষুধে কিছুটা যদি সারে। (দরজায় নক করলেন) সাইয়েদুনি আছো? পরবর্তী রোগীকে পাঠাও।

সাইয়েদুনি— স্যার, এখুনি যে লোকটা বেরিয়ে গেল, সে আমাকে বলল যে সে এখুনি ফিরে আসবে।

ডাক্তার— এ কী বলছো তুমি?

সাইয়েদুনি— হ্যাঁ স্যার এটাই বাস্তব। সে তার কোর্টটা না নিয়ে চলে গেছে। আমি তা স্মরণও করিয়েছি। তার হাতে একটা খামও ছিল।

ডাক্তার— হ্যাঁ হ্যাঁ … ওটা প্রেসক্রিপশন … কেন কী হয়েছে?

সাইয়েদুনি— সে আমাকে বলল— নিশ্চিন্ত থাকুন। আমি এই খামটা ডাক বাক্সে ফেলতে যাচ্ছি। এখুনি ফিরে আসবো …!

ডাক্তার— কী, প্রেসক্রিপশনটা ডাক বাক্সে ফেলবে?! হায় আল্লাহ্‌, কোন লাভ হল না …! ঠিক আছে সাইয়েদুনি, পরবর্তী রোগীকে পাঠাও…


সমাপ্তি

অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম



داء النسيـــــان

توفيق الحكيم
 
الطبيب: ألفا فرنك.
المريض: إليك المبلغ ... لست أريد إيصالا بذلك. إني شديد الثقة بك .
الطبيب: ليس هذا إيصالا، إنما هو الروشتة.
المريض: الروشتة؟ إذا أنت طبيب، لماذا لم تقل لي ذلك؟
الطبيب: شيء مزعج للغاية! مزعج جدا! أنا لم أرَ قط مثل هذه القضية. حذار أن تفقدها .
المريض: أفقد ماذا؟
الطبيب: الروشتة. هذه الورقة التي بين يديك هي الروشتة.
المريض: الروشتة! عدم المؤاخذة ... كنت على وشك أن أحملها معي خطأ. خذها 
الطبيب: كلا، يا سيدي لا تردها لي. احملها، واذهب إلى إحدى الصيدليات، واشتر الدواء الموصوف فيها. أتعرف صيدلياً؟
المريض: لا ... لا أعرف أحدًا.
الطبيب: حسناً، انتظر. سأضع الروشتة داخل الظرف، وسأكتب على الظرف عنوان أقرب صيدلية وليس عليك إلا أن تقصدها بعد خروجك من هنا. (يكتب)
المريض: شكراً ألف مرة. لن أبقيك أطول من ذلك. اسمح لي بأن أشيعك إلى الباب .
الطبيب: كلا، كلا، سأشيعك أنا. من هنا، يا سيدي .
المريض: آه أنت ... حسنا إلى اللقاء، يا سيدي العزيز.  
الطبيب: إلى اللقاء، ولا تضع الظرف، احمله حالا إلى الصيدلية .
المريض: اطمئن ... لا يمكن أبدا، سأتبعك، تفضل. 
الطبيب: أرجوك .
المريض: إني أكرر شكري لك على مجيئك لرؤيتي .
الطبيب: حسنا ... حسنا، مع السلامة، (يقفل الباب). أوف. مسكين هذا الرجل، لا يرجى منه أية فائدة. ولكن لعل هذا العلاج يفيده بعض الشيء (يقرع الباب) ادخل ... أهذه أنت، يا سيدوني (الممرضة)؟ ليدخل المريض التالي. 
سيدوني: إن الرجل الذي خرج قبل قليل قال لي إنه سيعود على الأثر.
الطبيب: ماذا تقولين؟
سيدوني: هذه هي الحقيقة، يا سيدي. لقد ذهب دون أن يأخذ قبعته .. فذكرته بها، وكان يحمل ظرفا .
الطبيب: أجل ... إنها الروشتة ... ماذا حدث؟
سيدوني: قال لي: اطمئني فأنا ذاهب لأضع هذا الظرف في صندوق البريد وسأعود ... !
الطبيب: ماذا يضع الروشتة في البريد؟!. يا الله لا فائدة! لا فائدة! أدخلي المريض التالي، يا سيدوني، المريض التالي...

 

النهاية

Monday, 24 October 2022

তাওফীক আল-হাকীমঃ বিস্মৃতির ব্যামো


বিস্মৃতির ব্যামো

তাওফ়ীক় আল্‌-হ়াকীম
২য় কিস্তি 

রোগী— মিসেস বুলার? আমি এই নামের কোনো ভদ্র মহিলাকে জানি না।

ডাক্তার— কী বলছেন? উনি আপনার স্ত্রী।

রোগী— আমার স্ত্রী। কে বলল, উনি আমার স্ত্রী? কী নাম?

ডাক্তার— মিসেস বুলার। আচ্ছা, আপনি কি মিস্টার বুলার নন?

রোগী— একটু দাঁড়ান, আমি আপনাকে সব বলছি। নিশ্চয় আমার পকেটে আমার ভিজিটিং কার্ড রয়েছে। (পকেটে হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলেন) এই নিন আমার ভিজিটিং কার্ড, তাতে লেখা রয়েছে মিস্টার বুলার, ঠিক তো। কিন্তু যে ভদ্র মহিলা সম্পর্কে আপনি একটু আগে বলছিলেন, তাঁর নাম কী?

ডাক্তার— মিসেস বুলার, এবার পরিষ্কার তো।

রোগী— মিসেস বুলার, কী অদ্ভুত ব্যাপার না! নিঃসন্দেহে তিনি আমার কোনো আত্মীয় হবেন। (এই বলে অট্টহাসিতে ফেটে পড়লেন)

ডাক্তার— তা তো অবশ্যই, তাঁর এবং আপনার সারনেমও এক। এজন্যই তো আমি তখন থেকে বলে যাচ্ছি, উনি আপনার স্ত্রী।

রোগী— আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি আমার স্ত্রীকে নিয়ে কেন আলোচনা করছেন। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি বড্ড বিক্ষিপ্ত চিন্তার মানুষ। নিশ্চয় আমার স্ত্রী নিজেই আপনার সাথে দেখা করতে এসেছেন। আচ্ছা, আমি তাঁকে ডেকে দিচ্ছি। কিন্তু তাঁর নামটা কী যেন? ইন্তাওয়ানিত… জুলিয়েট। নাহ্‌, তাঁর নামটা খুব ছোট, যেমন ধরুন রোজ। তাঁর নামটা শুরু হয় ‘ব’ দিয়ে। আমার মন বলছে, তাঁর নাম ক্লাইমেন্টিন! না না, ক্লাইমেন্টিন নয়। আহ্‌।

ডাক্তার— অস্থির হবেন না। আপনি মূল বিষয় থেকে সরে গেছেন। আমি ডাক্তার বার্‌রাক, মনরোগ বিশেষজ্ঞ। আর আপনি আপনার বাড়িতে নয়, আমার চ্যাম্বারে আছেন। আপনার স্ত্রী মিসেস বুলার আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, যাতে আমি আপনার চিকিৎসা করি।

রোগী— আহ্‌, বড়ই জটিল ও অদ্ভুত বিষয়! কিন্তু আমার অসুখটা কী?

ডাক্তার— আপনি বিস্মৃতির ব্যামোয় আক্রান্ত। মানে, আপনি খুব দুর্বল স্মৃতির, মিনিটে মিনিটে সব কিছু ভুলে যান।

রোগী— আমি বিস্মৃতির ব্যামোয় আক্রান্ত? ঠিকই বলেছেন, আমারও তা-ই মনে হয়। সত্যিই বড় বিরক্তিকর ব্যাপার। আমার কোনোদিন সময় করে ডাক্তার দেখিয়ে পরামর্শ করা উচিৎ।

ডাক্তার— আরে মশাই, আপনি ডাক্তারের কাছেই আছেন। আমি বার বার বলছি, আপনি ডাক্তার বার্‌রাক-এর চ্যাম্বারে আছেন। আপনি তাঁর কাছে আপনার দুর্বল স্মৃতির চিকিৎসা করাতেই এসেছেন।

রোগী— ঠিকই তো। কিন্তু আপনিও… কী অদ্ভুত না। এখন আমাদের ধৈর্য ধরে ডাক্তার বাবুর অপেক্ষা করা ছাড়া কোও উপায় নেই।

ডাক্তার— ধৈর্য ধরে কার অপেক্ষা করবেন?

রোগী— ডাক্তার বার্‌রাক-এর। আচ্ছা, আপনি আমার আগে না পরে?

ডাক্তার— আমিই ডাক্তার বার্‌রাক। অনেকক্ষণ হয়ে গেল, আপনি আমার কাছে আমার চ্যাম্বারে আছেন। দশ মিনিট ধরে আমি ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি আপনার সাথে কথা বলে আপনার অবস্থা জানার। শুনুন, আমি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, অন্যান্য সব কিছুর আগে আপনাকে আপনার জেনারেল হেলথের যত্ন নিতে হবে। (ডাক্তার লিখতে লাগলেন) এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্মৃতিকে সক্রিয় ও চাঙ্গা করে তুলবে। আপনার অবস্থাও বদলে যাবে। আমাদের পক্ষেও সহজ হবে আপনার ক্যাসের ইউজফুল স্টাডি করা। এখন অন্য কিছু চেষ্টা করা একেবারেই নিরর্থক। এই নিন।

রোগী— ধন্যবাদ ডাক্তার বাবু। কত দিতে হবে? 

অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম



داء النسيـــــان

توفيق الحكيم


المريض: السيدة بولار؟ أنا لا أعرف سيدة تحمل هذا الأسم.

الطبيب: ماذا تقول؟ إنها زوجتك.

المريض: زوجتي؟ ومن قال إنها زوجتي؟ ما اسمها؟

الطبيب: السيدة بولار. ألست أنت السيد بولار؟

المريض: أمهلني ... سأقول لك الحقيقة. لا شك إنني أحمل في جيبي بطاقات زيارة. (يدس يديه في جيوبه) هاهي ذي بطاقة تحمل اسم سيلستان بولار... صحيح. ولكن السيدة التي تحدثت عنها ما اسمها؟

الطبيب: السيدة بولار بالطبع.  

المريض: السيدة بولار حقا إنها مصادفة غريبة! لا يستبعد أن تكون إحدى نسيباتي. (يقهقه لهذه الفكرة) 

الطبيب: من الطبيعي أن تحمل هذا الاسم الذي تحمله أنت، مادمت أقول لك إنها زوجتك.

المريض: صحيح. ولكن لماذا تحدثني عن زوجتي؟ استمحيك عذراً. فأنا مشتت الأفكار. لقد جاءت هي بنفسها لرؤيتك. سأناديها. ولكن ما اسمها؟ انطوانيت ... جولييت. كلا اسمها قصير مثل روز. اسمها يبدأ بحرف "ب" أجل لقد فطنت اسمها كليمنتين! كلا، ليس كليمنتين. آواه .

الطبيب: لا تتعب نفسك. إنك خرجت عن الموضوع. أنا الدكتور براك الطبيب النفساني. أما أنت فلست في بيتك ولكنك في عيادتي. وقد أوفدتك السيدة بولار كي أفحصك.

المريض: آه إنها قضية معقدة غريبة! فما علتي.

الطبيب: أنت مصاب بداء النسيان، أي أنك ضعيف الذاكرة ... تنسى كل شيء بين دقيقة ودقيقة.

المريض: أنا مصاب بداء النسيان؟ أجل صحيح لم أكن لأتوهم ذلك. حقاً إنه أمر مزعج. ينبغي لي أن أستشير طبيباً في يوم من الأيام .

الطبيب: ها أنت لدى الطبيب. إني أكرر عليك أنك عند الدكتور براك، وأنك جئت تستشيره في قضية ضعف الذاكرة.

المريض: صحيح! ولكن ... إنها مصادفة سعيدة، ما علينا سوى انتظاره بفارغ الصبر.

الطبيب: انتظار من بفارغ الصبر؟

المريض: الدكتور براك. هل جئت أنت قبلي أم بعدي؟

الطبيب: أنا هو الدكتور براك. وقد مضى على وجودك هنا، في عيادتي، عشر دقائق أحاول عبثا أن استجوبك عن حالتك اسمع، سأكتب لك "روشتة" وكل ما هنالك أن تعني بتحسين صحتك العامة قبل أي شيء آخر(يكتب) هناك "ريجيم" يجب أن تتبعه، وعلاج سأصفه لك ينشط الذاكرة. وهكذا تتحسن حالتك، ويصبح في وسعنا درس قضيتك درسا مفيدا. أما الآن فمن العبث المحاولة ... خذ ...

المريض: شكرا، يا دكتور. ماذا تريد مني؟ 

Monday, 4 July 2022

তাওফীক আল-হাকীমঃ বিস্মৃতির ব্যামো – ১ম কিস্তি



বিস্মৃতির ব্যামো
তাওফ়ীক় আল্‌-হ়াকীম
 (১ম কিস্তি)

মূল চরিত্রে— মনরোগ বিশেষজ্ঞ ডাক্তার বার্‌রাক, রোগী শ্রীমান সিলিস্তান বুলার, নার্স সাইয়েদুনি
গৌণ চরিত্রে বা পর্দার আড়ালে— গাড়ি চালক, রোগীর স্ত্রী মিসেস বুলার
স্থান— ডাক্তার বার্‌রাকের ক্লিনিক
 
এক প্রৌঢ় ব্যক্তি, বয়স চল্লিশের উপর হবে, ডাক্তার বার্‌রাকের চেম্বারে প্রবেশ করছে...
ডাক্তার— ওয়েলকাম মিস্টার!
রোগী— গুড মর্নিং... আচ্ছা স্যার আপনি কেন আমার সাথে দেখা করতে এসেছেন, আমি কি তা জানতে পারি? মানে আপনার এখানে আসার একজ্যাক্ট কারণটা কী?
ডাক্তার— (অবাক হয়ে) কী বলছেন আপনি? এই প্রশ্নটা তো আমার আপনাকে করার কথা...
রোগী— তা কী করে হয়?
ডাক্তার— আরে ভাই, আপনিই আমার কাছে এসেছেন, আমি তো আমার চেম্বারেই আছি।
রোগী— ও... তাহলে আমি আপনার কাছে এসেছি। আচ্ছা, আপনার চেম্বারটা ভীষণ সুন্দর, বেশ সাজানোগোছানো, অনেক অনেক অভিনন্দন আপনাকে।
ডাক্তার— অসংখ্য ধন্যবাদ জনাব। এবার বলুন, আপনি কী বিষয়ে আমার সাথে কন্সাল্ট করতে এসেছেন?
রোগী— কন্সাল্ট করতে? আমিও তো ওই একই প্রশ্ন আপনাকে করতে চাই!
ডাক্তার— কী! এ কী বলছেন আপনি? আরে আপনি এসেছেন আমার সাথে কন্সাল্ট করতে। আপনার স্বাস্থ্য সম্পর্কে আলাপআলোচনা করতে ও পরামর্শ নিতে।
রোগী— আমার স্বাস্থ্য সম্পর্কে? হতে পারে। আপনি তো একজন ডাক্তার।
ডাক্তার— হ্যাঁ, একদম ঠিক ধরেছেন।
রোগী— হুম..., হতে পারে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। তাই আপনাকে ডাকা হয়েছে তার চিকিৎসার জন্য। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু আসার জন্য। তা আপনি বসে কেন?!
ডাক্তার— আরে মশাই বিষয়টা আপনি উল্টে ভাবছেন, আপনিই আমার কাছে এসেছেন, ডাক্তার দেখাতে। আর এখন আপনি আমার চেম্বারে আছেন।
রোগী— আপনি ঠিক বলছেন তো? তাহলে আমিই আপনার কাছে এসেছি, বেশ। আপনার বাড়িটা ভীষণ সুন্দর। আন্তরিক অভিনন্দন আপনাকে। তা আপনি এখানে কী বিষয়ে আমার সাথে পরামর্শ করতে এসেছেন?
ডাক্তার— শুনুন, আমার মনে হয় এভাবে আলোচনা করতে থাকলে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না।
রোগী— আপনি তো অদ্ভুত লোক মশাই! আপনি স্বেচ্ছায় আমার কাছে এসেছেন। আর এখন আপনি আমাকে আপনার আসার কারণ জানাতে অস্বীকার করছেন! আল্লাহ্‌র কসম করে বলছি, আপনি বড়ই অদ্ভুত মানুষ, আপনার মতো লোক আমি দেখিনি!
ডাক্তার— আচ্ছা ঠিক আছে। আপনার পকেটে ওই খামটা কীসের?
রোগী— আমার পকেটে চিঠির খাম। ও হ্যাঁ, ঠিকই তো!
ডাক্তার— দয়া করে ওটা আমাকে দিন।
রোগী— এই নিন।
ডাক্তার— চিঠিটা আমার জন্য। হয়তো এই চিঠি বাতলে দেবে আপনি এখানে কেন এসেছেন এবং আমাদের কী কী করতে হবে।
রোগী— আপনি নিশ্চিত, এই চিঠিটা আপনার? আচ্ছা এইটা কি আপনার নাম?
ডাক্তার— হ্যাঁ, এই যে দেখছেন, এইটা আমার নাম ও ঠিকানা। এবার আমাকে অনুমতি দিন। আমি চিঠিটা খুলে পড়ে দেখি, এর বিষয়বস্তু কী।
(ডাক্তার খামটা খুলে চিঠিটা পড়তে আরম্ভ করলেন)—
ডাক্তার বাবু, আমি আমার স্বামীকে আপনার কাছে পাঠাচ্ছি। তিনি দীর্ঘ দিন ধরে বিস্মৃতির ব্যামোতে আক্রান্ত। প্রত্যেক দু’মিনিট অন্তর সব কিছু ভুলে যাচ্ছেন। তাই আমি তাঁকে বাড়ির বাইরে কোথাও একা ছাড়ি না; পাছে ফেরার রাস্তা ভুলে যান। ইদানীং আমি খুব ব্যস্ত। তাই তাঁকে সাথে করে আপনার কাছে নিয়ে যেতে পারলাম না। সেজন্যই বুদ্ধি করে একটা ট্যাক্সি মারফৎ তাঁকে আপনার কাছে পাঠাচ্ছি। ট্যাক্সি ড্রাইভারকে আমি আপনার ঠিকানা দিয়েছি। সে ট্যাক্সি নিয়ে আপনার ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে থাকবে। দেখানো হয়ে গেলে তাঁকে বাড়িতে ড্রপ করে দেবে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি তাঁকে একটু ভালো করে পরীক্ষানিরীক্ষা করবেন। তাঁর এই ব্যামো আমাকে বড্ড দুশ্চিন্তায় ফেলেছে।
 
এইবার আমি সব বুঝতে পেরেছি। আপনার স্ত্রী মিসেস বুলার আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, যাতে আমি আপনার ট্রিটমেন্ট করি।
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম


داء النسيـــــان
توفيق الحكيم
 
الأشخاص: الدكتور النفساني المعروف براك، المريض السيد سيلستان بولار، الممرضة سيدوني
الأشخاص وراء الحجاب: السائق، زوجة المريض السيدة بولار
المشهد: في عيادة الدكتور براك العالم النفساني المعروف
 
يدخل حجرة الفحص رجل في العقد الرابع من العمر...
الطبيب: أهلا بك، أيها السيد!
المريض: عمت صباحا، يا سيدي. هل لي أن أعرف السبب الذي من أجله تشرفني بزيارتك؟
الطبيب: (بدهشة) ماذا تقول؟ ينبغي لي أنا أن أطرح عليك هذا السؤال...
المريض: وكيف ذلك؟
الطبيب: أنت الذي تزورني... إنك في عيادتي الطبية.
المريض: آه... آه... أنا عندك إذن. اسمح لي أن أهنئك بهذه العيادة إنه مكان جميل ومنظم.
الطبيب: هذا لطف منك. والآن مالذي حملك على استشارتي؟
المريض: استشارتك؟ هذا ما كنت أتسآل عنه.
الطبيب: ماذا؟ ماذا؟ أنت الذي آت لاستشارتي وبالتالي للتحدث عن صحتك.
المريض: عن صحتي؟ هذا ممكن ... لأنك طبيب؟
الطبيب: طبعا، طبعا.
المريض: آه... آه... إذن ينبغي أن يكون هناك مريض في البيت، فدعيت لمعالجته، فشكرا لمجيئك أيها الدكتور. هلا جلست!
الطبيب: ها أنت عدت إليّ قلب الأدوار، أيها السيد العزيز. أنت الذي جئت إليّ، أنت عندي الآن.
المريض: أصحيح ما تقول؟ إذن أنا عندك. حسنا حسنا، منزلك جميل، تهاني القلبية. والآن في أية قضية جئت تستشيرني؟
الطبيب: اسمع ياهذا... أعتقد أننا لن نتوصل إلى أية نتيجة إذا بقينا على هذه الحال.
المريض: غريب أمرك... تأتي إلي بكل طيبة خاطر، ولكنك ترفض أن تطلعني على سبب زيارتك، غريب والله أمرك!
الطبيب: اسمع... ماهذا الظرف الذي تحمله؟
المريض: أأنا أحمل ظرفا؟ آه... أجل صحيح!
الطبيب: أتسمح لي به؟
المريض: أرجوك...
الطبيب: إنها رسالة لي، ولابد أن تلقي الضوء على ما نحن فيه.
المريض: أمتأكد أنت أنها رسالة لك؟ وهل هذا اسمك؟
الطبيب: أجل اسمي وعنواني كما ترى. أتسمح لي بأن أفضها وأطلع على مضمونها؟
(يفضها ويقرأ فيها):
"سيدي الطبيب، إني موفدة إليك زوجي، وهو مصاب بداء النسيان منذ مدة غير قصيرة. وهو ينسى كل شيء بين دقيقة وأخرى. فأنا لا أدعه يخرج بمفرده من البيت خوفا من أن ينسى طريق العودة. ولما كانت مشاغلي تحول بيني وبين مرافقته إلى عيادتك فقد احتطت للأمر وأوفدته في سيارة تاكسي أعطيت سائقها عنوانك. وستنتظره هذه السيارة خارج العيادة لتنقله إلى البيت. فالرجاء أن تفحصه فحصا دقيقا لأن حالته تقللقني جدا!"
الآن فهمت كل شيء... لقد أوفدتك إليّ السيدة بولار لكي أفحصك.