Pages

Showing posts with label আদুনিস. Show all posts
Showing posts with label আদুনিস. Show all posts

Wednesday, 5 December 2018

আদুনিসঃ তোমার আমার চোখের মাঝে


তোমার আমার চোখের মাঝে

আদুনিস ‘আলী আহ্‌মাদ সা‘য়ীদ, সিরিয়া

অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম

 

যখন ডুবে যাই আমি

তোমার চোখে চোখ রেখে-

এক গুমোট সকাল

স্পর্শ করে আমার অনুভূতিকে;

দেখতে পাই, অতীতের মহাগর্তে

ডুবে গেছে আরও একটা কাল 

আরও দেখতে পাই, বহু অজানা বিষয়

হাজিরা দিচ্ছে আমার জ্ঞানালোকে; 

আর বুঝতে পারি— মহাবিশ্ব

ছুটে চলেছে তুমুল গতিতে

তোমার আমার চোখের মাঝে।



بين عينك وبيني

أدونيس علي أحمد سعيد إسبر – سوريا

 

حينما أُغرقُ في عينيكِ عيني،

ألمح الفجر العميقا

وأرى الأمس العتيقا

وأرى ما لست أدري،

وأحسّ الكون يجري

بين عينيكِ وبيني .

Wednesday, 18 January 2017

আদুনিস আলি আহমাদ সায়িদঃ অগ্নিবৃক্ষ


অগ্নিবৃক্ষ
আদুনিস আলি আহমাদ সায়িদ  
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম
 
একটি লতাপাতার পরিবার,
ঝর্ণার কাছে বসে
আঘাত হানছে অশ্রুর বুকে;
আর পাঠ করছে
জলের নিকট আগুনের পুস্তক।

চলে গেছে আমার পরিবার
নিঃশব্দে, অপেক্ষা করেনি
আমার ফেরার;
রেখে যায়নি তাঁরা আমার জন্য,
না আগুণ, না কোন চিহ্ন। 



شجرة النار

 

عائلة من ورق الأشجار

تجلس قرب النبع

تجرح أرض الدمع

تقرأ للماء كتاب النار،

  

عائلتي لم تنتظر مجيئي

راحت

فلا نار و لا آثار.