Pages

Thursday, 30 December 2021

আহমাদ শাওকীঃ “ত্রিভুবনের প্রিয় মুহ়াম্মদ এলো রে দুনিয়ায়”


 
“ত্রিভুবনের প্রিয় মুহ়াম্মদ এলো রে দুনিয়ায়”
হ়্মাদ শাওক়ী, মিশর
 
وُلِدَ الهُدى فَالكائِناتُ ضِياءُ              وَفَمُ الزَمانِ تَبَسُّمٌ وَثَناءُ
পথ প্রদর্শক (মুহাম্মাদ সাঃ) জন্ম গ্রহণ করেছেন, তাই সৃষ্টিকুল আলোকিত আর যুগের মুখে হাসি এবং প্রশংসা।

الروحُ وَالمَلَأُ المَلائِكُ حَولَهُ                لِلدينِ وَالدُنيا بِهِ بُشَراءُ
জিবরাঈল (আঃ) ও তাঁর পার্শ্ববর্তী পারিষদবর্গ ফেরেশতাগণ দ্বীন ও দুনিয়ার জন্য তাঁর আগমনের সুসংবাদ দিচ্ছেন।

وَالعَرشُ يَزهو وَالحَظيرَةُ تَزدَهي                   وَالمُنتَهى وَالسِدرَةُ العَصماءُ
(তাঁর আগমনে) আল্লাহর আরশ প্রদীপ্ত; (পার্শ্ববর্তী) সংরক্ষিত প্রাঙ্গণ গর্বিত; প্রান্তদেশ ও (সেখানকার) কুলবৃক্ষ উজ্জ্বল ও দীপ্তিমান।
 
وَحَديقَةُ الفُرقانِ ضاحِكَةُ الرُبا         بِالتُرجُمانِ شَذِيَّةٌ غَنّاءُ
ভাষ্যকারের গুনে আল-কুরআনের বাগিচায় সমুজ্জ্বল টিলার সৃষ্টি হয়েছে এবং বাগিচাটি সৌরভমণ্ডিত সঙ্গীতমুখর হয়ে উঠেছে।

وَالوَحيُ يَقطُرُ سَلسَلًا مِن سَلسَلٍ     وَاللَوحُ وَالقَلَمُ البَديعُ رُواءُ
শীতল মিষ্টি পানির মত একটু একটু করে ওহী (প্রত্যাদেশ) অবতীর্ণ হচ্ছে আর ফলক (লওহ) ও অপূর্ব লেখনী (কলম) ভাস্বর হয়ে আছে।
 
نُظِمَت أَسامي الرُسلِ فَهيَ صَحيفَةٌ            في اللَوحِ وَاسمُ مُحَمَّدٍ طُغَراء
ফলকে রসূলগণের নাম সাজিয়ে লেখা হয়েছে। ফলে সেটি একটি পুস্তিকা হয়ে গিয়েছে যার মনোগ্রাম মুহাম্মাদ (সাঃ)-এর নাম।
 
اسمُ الجَلالَةِ في بَديعِ حُروفِهِ          أَلِفٌ هُنالِكَ وَاسمُ طَهَ الباءُ
চমৎকার হরফসমূহের মধ্যে মহান আল্লাহর নাম ‘আলিফ’ (অর্থাৎ প্রথম স্থানে) এবং মুহাম্মাদ (সাঃ)-র নাম ‘বা’ (অর্থাৎ দ্বিতীয় স্থানে)। 
 
يا خَيرَ مَن جاءَ الوُجودَ تَحِيَّةً    مِن مُرسَلينَ إِلى الهُدى بِكَ جاؤوا
হে শ্রেষ্ঠ মানব, যিনি বিশ্বে আবির্ভূত হয়েছেন রসূলগণের অভিবাদন নিয়ে! তাঁরা তো তোমারই কারণে হেদায়েতপ্রাপ্ত হয়েছিলেন।
 
بَيتُ النَبِيّينَ الَّذي لا يَلتَقي                        إِلّا الحَنائِفُ فيهِ وَالحُنَفاءُ
নবীদের ঘরে (বংশে) কেবলমাত্র সত্য দ্বীনের অনুসারী নারীপুরুষরাই সমবেত হয়।
 
أخطأ الأقربون موضعها                         الداني وفازت ببينه البعداء
নিকটবর্তী লোকেরা তার নিকটস্থ স্থানটি চেনার ক্ষেত্রে ভুল করেছে। কিন্তু দূরবর্তী লোকেরা দুরত্ব সত্ত্বেও সফল হয়েছেন।
 
ثم بعضكم على الخطب بعضا                 أيها القوم كلكم أبرياء
অতঃপর গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা পরপস্পরকে সাহায্য করেছ, হে লোকেরা তোমরা সকলই নিষ্কলুষ মুক্ত।
 
ضلة زانها الشقاء لمصر                     ومن الذنب ما يجئ الشقاء
এটি একটি ভ্রষ্টতা, যাকে সুশোভিত করেছে দুর্ভাগ্য একটি শহরের জন্য, আর এই দুর্ভাগ্য পাপাচারিতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
وقضى الله للعزيز بنصر     فأتى نصره وكان القضاء
আল্লাহ্‌ প্রিয় ব্যক্তির জন্য সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই তাঁর সাহায্য এসেছে। আর এটা পূর্ব নির্ধারিত ছিল।

خَيرُ الأُبُوَّةِ حازَهُمْ لَكَ آدَم    دونَ الأَنامِ وَأَحرَزَت حَوّاءُ
আদম (আঃ) ও হাওয়া (আঃ) (তাঁদের দ্বারা) তোমার জন্য সেরা পিতৃত্ব সংরক্ষণ করেছে, অন্য মানুষের জন্য নয়।

هُم أَدرَكوا عِزَّ النُبُوَّةِ وَانتَهَت    فيها إِلَيكَ العِزَّةُ القَعساءُ
তাঁরা (অন্যান্য নবীগণ) নবুওয়াতের সম্মান লাভ করেছিলেন, আর তোমার কাছে এসে নবুওয়াতের সুস্থির ও সুপ্রতিষ্ঠিত সম্মান সুদৃঢ় ও চূড়ান্ত হয়েছে।
 
خُلِقَت لِبَيتِكَ وَهوَ مَخلوقٌ لَها      إِنَّ العَظائِمَ كُفؤُهاالعُظَماءُ
নবুওয়াত তোমার বংশের জন্যেই সৃষ্টি করা হয়েছে আর তোমার বংশও এই নবুওয়াতের জন্যই সৃষ্ট। মহান ব্যক্তিবর্গই মহান কাজের যোগ্য।
 
بِكَ بَشَّرَ اللَهُ السَماءَ فَزُيِّنَت      وَتَضَوَّعَت مِسكًا بِكَ الغَبراء
আল্লাহ্‌ আসমানকে তোমার আগমনের সুসংবাদ দিয়েছেন, আর তখনই আসমানকে সুসজ্জিত করা হয়েছে। আবার জমিনও তোমার কারণে মেশকের সুগন্ধি ছড়িয়েছে।
 
وَبَدا مُحَيّاكَ الَّذي قَسَماتُهُ     حَقٌّ وَغُرَّتُهُ هُدىً وَحَياءُ
তোমার চেহারা উদ্ভাসিত হল, যার অবয়ব সত্যের এবং যার শুভ্রতা সৎপথ ও শালীনতার প্রতীক।

وَعَلَيهِ مِن نورِ النُبُوَّةِ رَونَقٌ          وَمِنَ الخَليلِ وَهَديِهِ سيماءُ
সে চেহারায় নবুওয়াতের নূরের শোভা এবং আল্লাহর খলীল ইবরাহীম (আ) ও তাঁর পথের ছাপ বিদ্যমান।

أَثنى المَسيحُ عَلَيهِ خَلفَ سَمائِهِ        وَتَهَلَّلَت وَاهتَزَّتِ العَذراءُ
ঈসা (আঃ) আসমান থেকে তাঁর প্রশংসা করেছেন এবং মরিয়ম (আ) প্রফুল্ল ও আন্দোলিত হয়েছেন।

يَومٌ يَتيهُ عَلى الزَمانِ صَباحُهُ        وَمَساؤُهُ بِمُحَمَّدٍ وَضّاءُ
(রসূলের (সাঃ) জন্মের দিনটি) এমনই একটি দিন ছিল, যার সকাল ছিল একটি বিভ্রান্তিকর সময়, আর বিকেল ছিল মুহাম্মাদ (সাঃ)-এর কারণে আলোকোজ্জ্বল।

الحَقُّ عالي الرُكنِ فيهِ مُظَفَّرٌ        في المُلكِ لا يَعلو عَلَيهِ لِواءُ
সত্য সে দিন উচ্চ স্তম্ভবিশিষ্ট ও বিজয়ী হল, গোটা রাজ্যে আর কোনও পতাকা তার ঊর্ধ্বে উড্ডীন হল না।
 
ذُعِرَت عُروشُ الظالِمينَ فَزُلزِلَت          وَعَلَت عَلى تيجانِهِم أَصداءُ
যালেমদের সিংহাসন ভয়ে কেঁপে উঠল। আর তাদের মুকুটের বিরুদ্ধে আওয়াজ উঠল।

وَالنارُخاوِيَةُ الجَوانِبِ حَولَهُمْ        خَمَدَت ذَوائِبُها وَغاضَ الماءُ
তাদের চারপাশে আগুনের আশপাশ শুন্য হয়ে গেছে। আগুনের শিখা নিভে গেছে এবং পানি শুকিয়ে গেছে।
 
والآي تترى والخوارق جمة        جِبريلُ رَوّاحٌ بِهاغَدّاءُ
একের পর এক (কুরআনের) আয়াত আসছে; অনেক অলৌকিক ঘটনা ঘটছে। জিবরাঈল আ সকাল-সন্ধা এসব নিয়ে আসছেন।
 
نِعمَ اليَتيمُ بَدَت مَخايِلُ فَضلِهِ         وَاليُتمُ رِزقٌ بَعضُهُ وَذَكاءُ
কত উত্তম অনাথ (তিনি)! তাঁর মর্যাদার ধারণাসমুহ প্রকাশিত হয়েছে। কোন কোন পিতৃমাতৃহীনতা বিশেষ দান ও বুদ্ধিমত্তার কারণ হয়ে থাকে।

في المَهدِ يُستَسقى الحَيا بِرَجائِهِ                وَبِقَصدِهِ تُستَدفَعُ البَأساءُ
দোলনায় থাকতেই তাঁর কামনায় বৃষ্টি প্রত্যাশা করা হতো এবং তাঁর ইচ্ছায় দুঃখ-দুর্দশার অবসান চাওয়া হতো।
 
بِسِوى الأَمانَةِ في الصِبا وَالصِدقِ                         لَم يَعرِفهُ أَهلُ الصِدقِ وَالأُمَناءُ
সত্যবাদী ও বিশ্বস্তরা তাঁকে (তাঁর) শৈশবে সত্যবাদিতা আর বিশ্বস্ততায় ভূষিত বলেই জানত।
 
يا مَن لَهُ الأَخلاقُ ما تَهوى           العُلا مِنها وَما يَتَعَشَّقُ الكُبَراءُ
হে এমন চারিত্রিক গুণাবলীর অধিকারী, যার খানিকটাও উচ্চ মর্যাদাসম্পন্ন মহান ব্যক্তিরা কামনা করতে পারে না!

لَولَم تُقِم دينًا لَقامَت وَحدَها            دينًا تُضيءُ بِنورِهِ الآناءُ
তুমি যদি একটি দ্বীন প্রতিষ্ঠা না-ও করতে, তাহলেও ঐ চারিত্রিক গুণাবলীই একটি দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যেত, যার আলোকে প্রহরসমুহ (সৃষ্টিজগত) আলোকিত হত।
 
زانَتكَ في الخُلُقِ العَظيمِ شَمائِلٌ     يُغرى بِهِنَّ وَيولَعُ الكُرَماءُ
মহান চরিত্রের মাঝে কতিপয় মহৎগুণ তোমাকে সৌন্দর্যমণ্ডিত করেছে, যেগুলোর প্রতি মর্যাদাবান ব্যক্তিবর্গ আকৃষ্ট হয়ে থাকেন।
 
أَمّا الجَمالُ فَأَنتَ شَمسُ سَمائِهِ      وَمَلاحَةُ الصِدّيقِ مِنكَ أَياءُ
আর সৌন্দর্য! তার আসমানের সূর্য তো তুমিই। আর আবু বাকর (রাঃ)-এর কমনীয়তা তো তোমারই জ্যোতি।

وَالحُسنُ مِن كَرَمِ الوُجوهِ             وَخَيرُهُ ما أوتِيَ القُوّادُ وَالزُعَماءُ
সৌন্দর্য চেহারার মহত্বে সৃষ্টি হয়। আর সেরা সৌন্দর্য তো তা-ই যা নেতৃবৃন্দকে দান করা হয়। 

فَإِذا سَخَوتَ بَلَغتَ بِالجودِ             المَدى وَفَعَلتَ ما لاتَفعَلُ الأَنواءُ
তুমি যখন দান করো, তখন দানের শেষ সীমায় পৌঁছে যাও এবং ততখানি করো যা বৃষ্টিও করতে পারে না।

وَإِذا عَفَوتَ فَقادِرًا وَمُقَدَّرًا            لايَستَهينُ بِعَفوِكَ الجُهَلاءُ
যখন ক্ষমা করো, তখন তা হয় যোগ্য ও যথার্থ। তোমার ক্ষমাকে মূর্খরা হেয় জ্ঞান করতে পারে না।

وَإِذا رَحِمتَ فَأَنتَ أُمٌّ أَو أَبٌ          هَذانِ في الدُنيا هُما الرُحَماءُ
যখন দয়া করো, তখন তুমি যেন মা অথবা বাপ; এই দুইজন পৃথিবীতে প্রকৃত দয়াশীল।

وَإِذا غَضِبتَ فَإِنَّما هِيَ غَضبَةٌ                 في الحَقِّ لا ضِغنٌ وَلا بَغضاءُ
যখন রাগ করো, তখন সে রাগ হয় সত্যের জন্য, বিদ্বেষ কিংবা শত্রুতার কারণে নয়।

وَإِذا رَضيتَ فَذاكَ في مَرضاتِهِ                 وَرِضا الكَثيرِ تَحَلُّمٌ وَرِياءُ
তুমি যখন সন্তুষ্ট হও, তখন তা আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য; অথচ অনেকের সন্তুষ্টি সহনশীলতার ভান আর লোক দেখানো মাত্র।

وَإِذا خَطَبتَ فَلِلمَنابِرِ هِزَّةٌ                         تَعرو النَدِيَّ وَلِلقُلوبِ بُكاءُ
যখন খুত্ববা দাও, তখন মঞ্চে একটা উচ্ছলতা সৃষ্টি হয়, যা আহ্বানকারীকে ভেতর থেকে নাড়া দেয়। আর ওই খুতবা শুনে শ্রোতাদের অন্তর কেঁদে ওঠে।

وَإِذا قَضَيتَ فَلا ارتِيابَ كَأَنَّما                   جاءَ الخُصومَ مِنَ السَماءِ قَضاءُ
যখন বিচার কর, তখন কোনও সন্দেহ নেই যে, বিরোধকারীদের কাছে আসমান থেকে বিচার আসে।

وَإِذا حَمَيتَ الماءَ لَم يورَد                         وَلَو أَنَّ القَياصِرَ وَالمُلوكَ ظِماءُ
যখন পানির প্রতিরক্ষায় নিয়োজিত থাক, তখন রাজা-বাদশারা পিপাসারত থাকলেও (সাহস করে) কেউ পানির ঘাটে নামে না।

وَإِذا أَجَرتَ فَأَنتَ بَيتُ اللهِ                         لَم يَدخُل عَلَيهِ المُستَجيرَ عَداءُ
যখন কাউকে আশ্রয় দাও, তখন তুমি যেন আল্লাহ্‌র ঘর, যেখানে আশ্রয়প্রার্থীর কাছে শত্রু প্রবেশ করতে পারে না।

وَإِذا مَلَكتَ النَفسَ قُمتَ بِبِرِّها       وَلَوَ اَنَّ ما مَلَكَت يَداكَ الشاءُ
যখন কোনও প্রাণীর মালক হও, তখন তার কল্যাণ বিধান কর। তোমার মালিকানাধীন প্রাণী বকরী হলেও।

وَإِذا بَنَيتَ فَخَيرُ زَوجٍ عِشرَةً         وَإِذا ابتَنَيتَ فَدونَكَ الآباءُ
তুমি যখন স্ত্রীর কাছে যাও, তখন সুসম্পর্কের ক্ষেত্রে তুমি হও শ্রেষ্ঠতম স্বামী। আর যখন পুত্র গ্রহণ কর, তখন পিতারা তোমার নীচে।

وَإِذا صَحِبتَ رَأى الوَفاءَ مُجَسَّمًا               في بُردِكَ الأَصحابُ وَالخُلَطاءُ
যখন সঙ্গী গ্রহণ কর তখন তোমার সঙ্গী ও অন্তরঙ্গ বন্ধুরা তোমার চাদরের মধ্যে মূর্ত বিশস্ততা দেখতে পায়।

وَإِذا أَخَذتَ العَهدَ أَو أَعطَيتَهُ             فَجَميعُ عَهدِكَ ذِمَّةٌ وَوَفاءُ
যখন তুমি (কারও কাছ থেকে) ওয়াদা নাও কিংবা (কাউকে) ওয়াদা দাও, তখন তোমার সাকল ওয়াদাই জিম্মা ও পালনীয় হয়ে যায়।
 
وَإِذا مَشَيتَ إِلى العِدا فَغَضَنفَرٌ             وَإِذا جَرَيتَ فَإِنَّكَ النَكباءُ
তুমি যখন শত্রুর দিকে পা বাড়াও তখন এক সিংহে পরিণত হও, আর যখন ধাবিত হও তখন দমকা হাওয়ায় পরিণত হও।
 
وَتَمُدُّ حِلمَكَ لِلسَفيهِ مُدارِيًا                         حَتّى يَضيقَ بِعَرضِكَ السُفَهاءُ
নির্বোধের জন্যও তুমি সৌহার্দ্যের সাথে সহনশীলতা প্রদর্শন কর, যাতে নির্বোধেরা তোমার মর্যাদায় বন্দী হয়ে যায়।

في كُلِّ نَفسٍ مِن سُطاكَ مَهابَةٌ               وَلِكُلِّ نَفسٍ في نَداكَ رَجاءُ
প্রত্যেক মনে তোমার শক্তির ভয় আছে; আবার প্রত্যেক মনে তোমার ডাকের আশা আছে।

وَالرَأيُ لَم يُنضَ المُهَنَّدُ دونَهُ           كَالسَيفِ لَم تَضرِب بِهِ الآراءُ
তোমার মতের সামনে কারো তরবারি কোষমুক্ত হয়নি, তেমনি অন্যদের মতামতকেও তুমি তরবারি দ্বারা আঘাত করনি।
 
[আশ্‌-শাওকিয়্যাত, ১ম খণ্ড]
 
 
الهمزية النبوية: قصيدة كتبها أمير الشعراء أحمد شوقي (الشوقيات، الجزء الأول)، وعرفها العرب باسم "ولد الهدي"، وتقع القصيدة في مائة وواحد وثلاثين بيتًا. وهي قصيدة ألفها الشاعر في مدح خير البرية سيدنا محمد صلوات ربي وسلامه عليه. وكما يقول شاعر آخر:
ما مدحت محمدا بقصيدتي              بل مدحت قصيدتي بمحمد

Wednesday, 29 December 2021

লাবীদ বিন রাবিআহ আল-আমেরী (রাঃ)-এর মুআল্লাকা


 
লাবীদ বিন রাবি‘আহ্‌ আল্‌-‘আমেরী (রাঃ)-এর মু‘ল্লাক়া
 
عَفَتِ  الدِّيَارُ   مَحَلُّهَا   فَمُقَامُهَا              بِمِنَىً  تَأَبَّـدَ  غَوْلُهَا  فَرِجَامُهَـا
মিনায় অবস্থিত প্রেমিকার স্থায়ী ও অস্থায়ী বসবাসের গৃহসমূহ নিশ্চিহ্ন হয়ে গেছে। আর সেখানকার গাওল ও রিজাম পর্বতদ্বয়ও জনশূন্য ও ভয়ংকর হয়ে পড়েছে।
 
فَمَدَافِعُ  الرَّيَّانِ  عُرِّيَ  رَسْمُهَـا                  خَلَقَاً كَمَا ضَمِنَ  الوُحِيَّ سِلامُهَا
রাইয়ান পর্বতের জলপ্রণালীর চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে পুরাতন ও জীর্ণ হওয়া সত্ত্বেও; যেন শিলা তার লিপিকে সংরক্ষণ করে রেখেছে।
 
دِمَنٌ  تَجَرَّمَ  بَعْدَ   عَهْدِ  أَنِيسِهَا              حِجَجٌ  خَلَوْنَ  حَلالُهَا  وَحَرَامُهَا
বাস্তুভিটাগুলি এমন যে, তার অধিবাসীদের প্রস্থানের পর বহু বছর অতিবাহিত হয়েছে, বহু হালাল ও হারাম মাসও অতিক্রান্ত হয়েছে।
 
رُزِقَتْ  مَرَابِيْعَ  النُّجُومِ  وَصَابَهَا                 وَدْقُ  الرَّوَاعِدِ  جَوْدُهَا   فَرِهَامُهَا
সেখানে নক্ষত্র প্রভাবিত বসন্ত বৃষ্টি বর্ষিত হয়েছে। আর বজ্রবিদ্যুত সমন্বিত বৃষ্টিও, কখনও মুষলধার আবার কখনও ঝিরিঝিরি 
 
مِنْ  كُلِّ  سَارِيَةٍ  وَغَادٍ   مُدْجِنٍ           وَعَشِيَّةٍ    مُتَجَـاوِبٍ    إِرْزَامُهَا
(সেই বৃষ্টি বর্ষিত হয়) রাতের মেঘ, ঘোর ঘনঘটা বিশিষ্ট সকালের মেঘ ও সান্ধ্য মেঘ হতে, যাদের ডাক ( শুনে মনে হয়) যেন পরস্পরে আলাপরত।
 
فَعَلا  فُرُوعُ  الأَيْهُقَانِ  وأَطْفَلَتْ           بِالجَلْهَتَيْـنِ  ظِبَاؤُهَا   وَنَعَامُهَـا
(সেই বৃষ্টির ফলে সেখানে) আইহাকান বৃক্ষের শাখাপ্রশাখাগুলি উঁচু হয়ে গেছে। তাই সেখানে উপত্যকার দুই প্রান্তে হরিণী ও উটপাখিগুলি শাবক জন্ম দিয়েছে।  
 
وَالعِيْـنُ  سَاكِنَةٌ  عَلَى  أَطْلائِهَا           عُوذَاً  تَأَجَّلُ  بِالفَضَـاءِ   بِهَامُهَا
আর বৃহৎ আঁখি বিশিষ্ট নীলগাইগুলি সেখানে তাদের নবজাতক শাবকদের নিয়ে অবস্থান করছে। আর তাদের বাছুরগুলো সেখানকার উন্মুক্ত প্রাঙ্গনে দলে দলে বিচরণ করছে। 
 
وَجَلا السُّيُولُ عَنْ الطُّلُولِ كَأَنَّهَا           زُبُرٌ   تُجِدُّ    مُتُونَهَا   أَقْلامُـهَا
আর প্লাবন উপত্যকা (-র রেখা) গুলিকে স্পষ্ট করে দিয়েছে, (মনে হচ্ছে) যেন সেগুলি এমন গ্রন্থরাজি যার লিপি-পাঠকে লেখনি নতুনত্ব দান করেছে।   
 
أَوْرَجْعُ وَاشِمَةٍ أُسِفَّ نَؤُورُهَا         كِفَفَاً  تَعَرَّضَ  فَوْقَهُنَّ  وِشَامُهَا
অথবা তা যেন উল্কি অঙ্কনকারিণীর পুনরাঙ্কন, যাতে বৃত্তাকারে কালি লেপন করা হয়েছেতাই তার ওপর রেখাগুলি প্রতিভাত হচ্ছে। 
 
فَوَقَفْتُ أَسْأَلُهَا وَكَيْفَ سُؤَالُنَا          صُمَّاً خَوَالِدَ مَا  يَبِيْنُ  كَلامُهَا
আমি দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলামআর এমন নীরব শক্ত কঠিন পাথরকে প্রশ্ন করা কেমন, যার কথা স্পষ্ট হয় না ?!
 
عَرِيَتْ وَكَانَ بِهَا الجَمِيْعُ فَأَبْكَرُوا         مِنْهَا  وَغُودِرَ  نُؤْيُهَا  وَثُمَامُهَا
সেই বাস্তুভিটা শূন্য হয়ে পড়েছে, অথচ সেখানে একদা সকলেই ছিলতাঁরা ঊষাকালে সেখান থেকে প্রস্থান করেছেআর সেখানকার পরিখা ও ঝাউগাছগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে
 
شَاقَتْكَ ظُعْنُ الحَيِّ حِينَ  تَحَمَّلُوا          فَتَكَنَّسُوا   قُطُنَاً   تَصِرُّ    خِيَامُهَا
আমায় আকৃষ্ট করেছিল গোত্রের যুবতীরা, যখন তাঁরা যাত্রা করার নিমিত্তে সূতি কাপড়ে ঘেরা এমন এক হাওদায় প্রবেশ করল যার কাঠগুলো মড়মড় শব্দ করছিল ।  
 
مِنْ كُلِّ مَحْفُوفٍ يُظِلُّ عِصِيَّهُ         زَوْجٌ عَلَيْـهِ كِلَّـةٌ وَقِرَامُـهَا
(সেই হাওদাটি) চারিদিক থেকে বেষ্টিত ছিল, তার কাঠগুলোকে আবৃত করে রেখেছিল একটি মোটা পর্দা, যার উপর আচ্ছাদিত ছিল একটি সূক্ষ্ম ও একটি নক্সাকাটা পর্দা ।  
 
زُجَلاً كَأَنَّ نِعَاجَ تُوْضِحَ فَوْقَهَا         وَظِبَاءَ وَجْرَةَ عُطَّفَـاً أرْآمُهَا
(তাঁরা যাত্রা করছিল) সারিবদ্ধ ভাবে, (দেখে মনে হচ্ছিল) যেন ‘তুযিহ’ নামক জায়গার বন্যগাভির দল এবং ‘ওয়াজরা’ নামক জায়গার মমতাময়ী শ্বেত মৃগের পাল ।   
 
حُفِزَتْ وَزَايَلَهَا السَّرَابُ كَأَنَّهَا         أَجْزَاعُ بِيشَةَ أَثْلُهَا وَرِضَامُهَا
দ্রুত এগিয়ে চলল, মরীচিকা তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, মনে হচ্ছিল যেন বিশা উপত্যকার রাস্তার বাঁকের ঝাউ গাছ ও মাইল ফলক ।
 
بَلْ مَا تَذَكَّرُ مِنْ نَوَارَ وقَدْ نَأَتْ          وتَقَطَّعَتْ أَسْبَابُهَا وَرِمَامُـهَا
বরং নাওয়ারকে স্মরণ করে আর কী লাভ ! সে তো বহু দূরে চলে গেছে, তার সঙ্গে মিলনের যাবতীয় উপায় ছিন্ন হয়ে গেছে ।  
 
مُرِّيَةٌ حَلَّتْ بِفَيْدَ وَجَـاوَرَتْ          أَهْلَ الحِجَازِ فَأَيْنَ مِنْكَ مَرَامُهَا
সে মুররা গোত্রীয়, অবতরণ করেছে ফায়দে, অতঃপর প্রতিবেশিনী হয়েছে হিজাযবাসীদের; তাহলে কীভাবে (তাঁর সঙ্গে মিলনের) তোমার উদ্দেশ্য পূরণ হবে ! 
 
بِمَشَارِقِ الجَبَلَيْنِ  أَوْ بِمُحَجَّرٍ          فَتَضَمَّنَتْهَا  فَـرْدَةٌ   فَرُخَامُـهَا
(সে উপনীত হয়েছে) পর্বতদ্বয়ের পূর্বদিকে অথবা মুহাজ্জারে; অতঃপর ফারদা ও রুখামে হাজির হয়েছে । 
 
فَصُوائِقٌ إِنْ  أَيْمَنَتْ  فَمَظِنَّـةٌ         فِيْهَا وِحَافُ القَهْرِ أَوْ طِلْخَامُهَا
অতঃপর সুয়ায়েকে। সেখান থেকে যদি ডান দিকে যাত্রা করে, তাহলে হয় বিহাফুল্‌ ক্বাহ্‌রে নয়তো ত্বিল্‌খামে।
 
فَاقْطَعْ لُبَانَةَ مَنْ تَعَرَّضَ وَصْلُهُ           وَلَشَرُّ وَاصِلِ خُلَّـةٍ صَرَّامُهَا
তুমি সম্পর্ক ছিন্ন করো তাঁর সাথে যার সঙ্গে মিলন ও সাক্ষাৎ বাধাপ্রাপ্ত হয়। আর বন্ধুত্ব স্থাপনকারীদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি সে যে সেই সম্পর্ককে ছিন্ন করে।
 
وَاحْبُ المُجَامِلَ بِالجَزِيلِ  وَصَرْمُهُ           بَاقٍ  إِذَا  ظَلَعَتْ  وَزَاغَ   قِوَامُهَا
যে তোমাকে ভালবাসে/ সহৃদয় বা ভালো ব্যবহার করে তাকে তুমি প্রাণভরে ভালোবাসো তবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অবকাশ যেন অবশিষ্ট থাকে; যখন তার প্রেমে শিথিলতা দেখা দেবে এবং তার খুঁটি অন্য দিকে ঝুঁকে পড়বে (তখন যেন তুমি তাঁর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো।)
 
بِطَلِيحِ أَسْفَـارٍ تَرَكْنَ بَقِيَّـةً          مِنْهَا فَأَحْنَقَ صُلْبُهَا وسَنَامُهَا
(সেই প্রেমিকার সঙ্গ ত্যাগ করতে পার) এমন এক উষ্ট্রীর পৃষ্ঠে আরহন করে, যে সুদীর্ঘ ভ্রমণে ক্লান্ত ও শীর্ণকায় হয়ে পড়েছে এবং যার উদর ও পৃষ্ঠদেশ একত্রিত হয়ে গেছে।
 
فَإِذَا  تَغَالَى  لَحْمُهَا   وَتَحَسَّرَتْ           وَتَقَطَّعَتْ  بَعْدَ  الكَلالِ  خِدَامُهَا
যখন সেই উষ্ট্রীর মাংস নিঃশেষিত হয়ে যাওয়ার উপক্রম হয়, সে শান্ত হয়ে পড়ে আর তার নালের বন্ধন অক্ষম হওয়ার পরে টুকরো টুকরো হয়ে যায়।
 
فَلَهَا  هِبَابٌ  فِي  الزِّمَامِ   كَأَنَّهَا           صَهْبَاءُ خَفَّ مَعَ الجَنُوبِ جَهَامُهَا
তখন লাগাম স্পর্শ করা মাত্র সে আনন্দে নেচে ওঠে, মনে হয় যেন সে এক ধূসর মেঘ, যা বারি বর্ষণের পর হালকা হওয়ার কারণে দক্ষিণা বাতাসের স্পর্শে উড়ে চলে।
 
أَوْ مُلْمِعٌ وَسَقَتْ  لأَحْقَبَ  لاَحَهُ          طَرْدُ  الفُحُولِ وَضَرْبُهَا  وَكِدَامُهَا
অথবা (সেই উষ্ট্রী) এক বৃহৎ স্তন বিশিষ্ট গর্দভীর মত, যা এমন এক শুভ্র উদর বিশিষ্ট গর্দভ দ্বারা গর্ভ ধারণ করেছে যাকে অন্য রসভ গর্দভেরা বিতাড়িত করে পদাঘাত করে আর দন্তাঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে। 
 
يَعْلُو بِهَا حَدَبَ  الإِكَامِ  مُسَحَّجٌ           قَدْ  رَابَهُ  عِصْيَانُهَا   وَوِحَامُـهَا
আর সেই দন্তপৃষ্ট (বিকৃত দেহী) গর্দভ ঐ গর্দভীকে টিলার উপর তাড়িয়ে নিয়ে যায়, কারণ ঐ গর্দভীর অবাধ্যতা আর অবদমিত যৌনাকাঙ্ক্ষা নিমিত্ত সে সন্দেহ পোষণ করে। 
 
بِأَحِزَّةِ  الثَّلَبُوتِ   يَرْبَأُ   فَوْقَـهَا           قَفْرَ   المَرَاقِبِ   خَوْفُهَا    آرَامُهَا
(তাকে নিয়ে যায়) সাল্‌বুতের প্রস্তরময় স্থানে, সেই টিলার উপর সে তাকে পাহারা দেয় আর ভয় চকিত দৃষ্টিতে লক্ষ করে কোন শিকারি পাথরের আড়াল হতে তার প্রতি তাক করেছে কি না।
 
حَتَّى  إِذَا  سَلَخَا  جُمَادَى  سِتَّةً           جَزْءاً   فَطَالَ   صِيَامُهُ   وَصِيَامُهَا
এই ভাবে তারা যখন তথায় শীতের ছয় মাস অতিবাহিত করল, কেবল ঘাস ভক্ষন করে এবং সেই গর্দভ ও গর্দভীর পানি পান  না করার সময় দীর্ঘতর হল।
 
رَجَعَا  بِأَمْرِهِمَا  إِلىَ   ذِي   مِرَّةٍ          حَصِدٍ  وَنُجْحُ  صَرِيْمَةٍ  إِبْرَامـُهَا
তখন তারা নিজেদের সংকল্পে দৃঢ় হয়ে (পানির নিকট) অবতরণের মনস্থ করল আর দৃঢ় সংকল্প দ্বারাই পূর্ণ সফলতা লাভ করা যায়।
 
وَرَمَى دَوَابِرَهَا  السَّفَا  وَتَهَيَّجَتْ           رِيْحُ المَصَايِفِ  سَوْمُهَا  وَسِهَامُهَا
আর কণ্টক গুল্ম ঘাস গর্দভীর পশ্চাত ভাগকে বিদ্ধ করছিল আর প্রখর গ্রীষ্মের বাতাস প্রবল বেগে বইতে শুরু করেছিল।
 
فَتَنَازَعَا  سَبِطَاً   يَطِيْرُ   ظِلالُـهُ           كَدُخَانِ  مُشْعَلَةٍ  يُشَبُّ  ضِرَامُهَا
তারা উভয়ে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে ধুলো উড়িয়ে ছুটছিল; ওই ধুলোর আস্তরণ ধোঁয়ার মতো করে উপরে উড়ছিল। দেখে মনে হচ্ছিল, কোনো প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ধোঁয়ার পাহাড় যার আগুনকে খুঁচিয়ে দেওয়া হয়েছে।
 
مَشْمُولَةٍ  غُلِثَتْ   بِنَابتِ   عَرْفَجٍ          كَدُخَانِ  نَارٍ  سَاطِعٍ   أَسْنَامُـهَا
যে অগ্নিকুণ্ডে উত্তুরে বাতাস লেগেছে। অতঃপর তাতে আর্‌ফাজের কচি ডাল মিশিয়ে দেওয়া হয়েছে। মূলত তা এমন অগ্নিকুণ্ডের ধোঁয়ার মতো ছিল যার লেলিহান শিখা ঊর্ধ্বগগনে পাড়ি দিচ্ছিল।
 
فَمَضَى  وَقَدَّمَهَا  وَكَانَتْ   عَادَةً          مِنْهُ  إِذَا   هِيَ  عَرَّدَتْ  إِقْدَامُـهَا
ছুটতে ছুটতে ওই গর্দভ এগিয়ে যেতো। অতঃপর সে গর্দভীকে এগিয়ে দিতো। এটা তার অভ্যাসে পরিণত হয়েছিল, যখনই গর্দভী পিছিয়ে পড়তো গর্দভ তাকে এগিয়ে দিতো।
 
فَتَوَسَّطَا عُرْضَ  السَّرِيِّ  وَصَدَّعَا           مَسْجُـورَةً   مُتَجَاوِرَاً    قُلاَّمُهَا
তারা উভয়ে ছোট নদীর মোহনার মধ্যখানে গিয়ে উপস্থিত হল। তারা কানায় কানায় জলে পূর্ণ ও কুল্লাম ঘাসে আচ্ছাদিত নদীকে বিদীর্ণ করে সেখানে পৌঁছেছিল।
 
مَحْفُوفَةً  وَسْطَ   اليَرَاعِ   يُظِلُّهَا           مِنْهُ  مُصَرَّعُ  غَابَـةٍ   وَقِيَامُـهَا
ওই ছোট্ নদীটি নলখাগড়ায় বেষ্টিত ছিল। তাকে আচ্ছাদিত করে রেখেছিলো নলখাগড়ার ঝাড়, কোথাও পড়ে থাকা তো কোথাও দাঁড়িয়ে থাকা নলখাগড়া।
 
أَفَتِلْكَ أَمْ وَحْشِيَّةٌ مَسْبُوعَةٌ خَذَلَتْ     وَهَادِيَةُ الصِّوَارِ قِوَامُهَا  
আমার উষ্ট্রিটি ওই গর্দভীর মতো নাকি এমন এক বন্য গাভীর মতো, যে হিংস্র প্রাণী দ্বারা আক্রান্ত হয়েছে এবং (নিজ পাল থেকে) পিছিয়ে পড়েছে। অথচ পালের নেতা সর্বদা অগ্রগামী হয়।
 
خَنْسَاءُ ضَيَّعَتِ الفَرِيرَ فَلَمْ يَرِمْ          عُرْضَ الشَّقَائِقِ طَوْفُهَا وَبُغَامُهَا
এই বন্য গাভীটি চ্যাপটা নাক বিশিষ্টা। সে তার বাছুর-শাবককে হারিয়ে ফেলেছে। ফলে উপত্যকার চারিদিকে নিরন্তর পরিক্রমা করছে এবং চিৎকার করে চলেছে।
 
لِمعَفَّرٍ قَهْدٍ  تَنَـازَعَ شِلْـوَهُ          غُبْسٌ كَوَاسِبُ لا يُمَنَّ طَعَامُهَا
সে চিৎকার করছে এক ভূলুণ্ঠিত বাছুরের জন্য, যার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ধূসর বর্ণের কিছু হিংস্র প্রাণী; যাদের খাবারের অভাব হয় না।   
 
صَادَفْنَ منهَا  غِـرَّةً  فَأَصَبْنَهَا         إِنَّ الْمَنَايَا لاَ  تَطِيشُ  سِهَامُهَا
তারা গাভীটির উদাসীনতা লক্ষ্য করলো, সেই সুযোগে তার বাছুরের উপর আক্রমণ করলো। নিঃসন্দেহে মৃত্যুর তীর কখনই লক্ষ্যভ্রষ্ট হয় না।
 
بَاَتتْ وَأَسْبَلَ وَاكِفٌ من دِيـمَةٍ          يُرْوِي الْخَمَائِلَ دَائِمَاً تَسْجَامُها
সে রাত অতিবাহিত করলো; এমত অবস্থায় যে বজ্র-বিদ্যুৎ ছাড়াই অবিরাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর সেই অবিরাম বৃষ্টি সেখানকার মরূদ্যান ও তৃণক্ষেত্রগুলোকে সিক্ত করে তুলেছিল।
 
يَعْلُو طَرِيقَةَ مَتْنِهَا مُتَوَاتِـرٌ          فِي لَيْلَةٍ كَفَرَ النُّجُـومَ غَمَامُهَا
তার পীঠ বরাবর অবিরাম বৃষ্টি পড়ছিল এমন এক রাতে, যে রাতে মেঘের আবরণে ঢাকা পড়ে গেছিলো তারার দল।
 
تَجَتَافُ أَصْلاً قَالِصَاً مُتَنَبِّـذَاً          بعُجُوبِ أَنْقَاءٍ يَمِيلُ هُيَامُـهَا
ওই গাভী গিয়ে প্রবেশ করলো এক বৃহদাকারের গাছের শেকড়ের ভিতরে, যে গাছটি একাকী দাঁড়িয়ে ছিল এক বালুময় উপত্যকার শেষ প্রান্তে; যেখানকার শুকনো ও ঝিরিঝিরি বালুরাশি ধীরে ধীরে খসে পড়ছিল।
   
وَتُضِيءُ في وَجْهِ الظَّلامِ مُنِيرَةً         كَجُمَانَةِ الْبَحْرِيِّ سُلَّ نِظَامُهَا
রাতের প্রথম প্রহরে সে জ্যোৎস্না-স্নাত হয়ে জ্বলজ্বল করছিল (এবং চক্রাকারে ঘুরছিল, মনে হচ্ছিল) যেন কোনো ডুবুরীর মুক্তোর মালা, যার সুতোটা ছিঁড়ে গেছে
 
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম