Pages

Showing posts with label নাক্‌বা দিবস. Show all posts
Showing posts with label নাক্‌বা দিবস. Show all posts

Friday, 15 May 2020

আব্দুল মাতিন ওয়াসিমঃ আর্তনাদ



নাক্‌বা দিবসে হুইল চেয়ারে বসে নিজ স্ত্রী ও কন্যার সাথে এক ফিলিস্তিনি দেখতে এসেছেন নিজের দখল হয়ে যাওয়া বাড়ি, বাড়ির গেটে দাঁড়িয়ে রয়েছে দখলকারী ইহুদি দম্পতি…  


আর্তনাদ
আব্দুল মাতিন ওয়াসিম

ভেবোনা, আমি নিঃস্ব ছিলাম।
আমার সবই ছি
বাড়ি-পরিবার-অর্থসম্পদ-সম্ভ্রান্ত বংশশৃঙ্খল, সব।  

একদিন প্রত্যুষে দেখি
দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক ভিখিরি
ক্লান্ত-অবশ্রান্ত-অসাড়, অস্তিত্ব তার বিপন্ন
ক্ষুধা ও তৃষ্ণায় প্রাণ প্রায় ওষ্ঠাগত
একটু অন্ন ও আশ্রয়ের খোঁজে।
আমি তাকে থাকতে দিলাম, খাবারও দিলাম।

ক’দিন বাদে, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি
এ কি, আমি বাইরে কেন?
দরজা কড়া নাড়ালাম
বেরিয়ে এলো সেই ভিখিরি
চোখ লাল ও চোয়াল শক্ত করে বলল
‘দূর হো, বেটা সন্ত্রাসী’

হায়, আমি আজ গৃহহারা, অসহায়;
আমি ফিলিস্তিনী...

[দৈনিক পূবের কলমে প্রকাশিত]