Pages

Friday, 30 October 2020

বদিউর রহমানঃ প্রভাবিত



প্রভাবিত
বদিউর রহমান
 
সুকুমার রায় পড়ে
হলেম তো ভবঘুরে
তক্কে তক্কে ছিলেম খোঁজে
হাঁসজারু বা বকচ্ছপ।
তবে হেলেদুলে এগিয়ে আসে এ কী!
বইয়ের পাতার কুমড়ো পটাশ নাকি?!
কাছাকাছি আসতেই সেই নামে ডেকেছি
তারপর বুঝলাম কী বিপদে পড়েছি।
বাজখাঁই তার গলার স্বরে
করল জড়ো ছেলে-বুড়ো।
তারই মাঝে উঁকি মারে হুঁকোমুখো হ্যাংলা
কী যে সব বলে গেল আধো কথা বাংলা।
সেই দেখে বুদ্ধিটা খাটিয়ে
কোনক্রমে পালালাম লোকজন হটিয়ে।

No comments:

Post a Comment