Pages

Friday, 28 February 2020

আব্দুল মাতিন ওয়াসিমঃ ফরিয়াদ



ফরিয়াদ
আব্দুল মাতিন ওয়াসিম

তোমাকে এভাবে জ্বলতে দেখে
দম বন্ধ হয়ে আসছে আমার
রুদ্ধ প্রায় ধমনীর প্রবাহ
থেঁতলে যাচ্ছে ভেতরের সব শিরা-উপশিরা  
ঝাপসা হয়ে বুজে আসছে  দু’চোখের পাতা    
সমস্ত রকম ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে
আজ আমি জ্বলছি, পুড়ছি। আর আমার শরীর
ক্রমশ হয়ে আসছে নিস্তেজ;
যদি এভাবে অস্থিরতা বুকে নিয়ে মৃত্যু হয় আমার
তাহলে আমার এই দেহ তুমি রোপে দিও
কোনো বৃক্ষচারার ন্যায় এ মাটির বুকে কোথাও    
যাতে বহু বছর বাদে আমার কপালে, হাতে বা বুকে  
কোথাও এসে বাসা বাঁধে, আশ্রয় নেয় কোনো এক পাখি!

২৭-০২-২০২০
কোলকাতা- ২৩ 

No comments:

Post a Comment